যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকারসূত্রে পাওয়া জানিয়ে এ নিয়ে দুশ্চিন্তা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য দেশের স্বার্থ সুরক্ষা…

বান্দরবানে ২০ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৪ যুবক

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : প্লাষ্টিকের প্যাকেটে মোড়া ইয়াবা ট্যাবলেট মুখ দিয়ে খেয়ে তা পেটে জমা রেখে নিদিষ্ট গন্তব্যে পৌঁছার পর মলত্যাগ করে সেই মল আবার নিজে পরিস্কার করে ইয়াবাগুলো বের করে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে যুব সমাজকে ধবংস করে দিচ্ছে একটি চক্র। এমনি একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সিপিসি-৩ ।…

ইউএই-তে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্কতা: ব্যক্তিগত চ্যাটও আইনের আওতায়, হতে পারে ৫ লক্ষ দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে (UAE) হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন কিছু আইনি নির্দেশনা ও সতর্কতা জারি করা হয়েছে। খলিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ মেসেজও এখন আইনের আওতামুক্ত নয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৫টি বিষয় নিচে তুলে ধরা হলো: ১. ব্যাংকিং সেবায় হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ: সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল ব্যাংক গত ১ মে থেকে সমস্ত আর্থিক…

খুদে খেলোয়াড়দের প্রধানমন্ত্রী: “বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে”

ক্ষুদে ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “খেলাধুলার মাধ্যমে তোমরা বাংলাদেশকে পৃথিবীর মাঝে তুলে ধরবে। তোমরা একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে।” সিলেট জেলা স্টেডিয়ামে আজ শনিবার (২ মে) বিকেলে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন,…

সিলেটে নির্মাণ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর, যোগ দিলেন সুধী সমাবেশে

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রথমে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন। পরে তিনি নির্মাণ প্রকল্পের উদ্বোধন করে সুধী সমাবেশে যোগ দিয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সাড়ে ১০টার দিকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন। এ সময় প্রশাসনের…

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড

ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার পর ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে। আজ শুক্রবার (১ মে) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর ফলে ওই অঞ্চলে বর্তমানে যুক্তরাষ্ট্রের আরও দুটি বিশাল রণতরী রয়ে গেল। খবর বার্তা সংস্থা এএফপির। মার্কিন কর্মকর্তার তথ্য অনুসারে, জেরাল্ড আর. ফোর্ড বর্তমানে যুক্তরাষ্ট্র-ইউরোপীয় কমান্ডের দায়িত্বাধীন এলাকায় অবস্থান করছে।…

নারী আসনে মনোনয়পত্র বাছাই শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে বুধবার (২২ এপ্রিল)। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের যারা প্রার্থী, তাদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় শেষ হয়েছে। তিনি বলেন, আমাদের এ তফসিল…

তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ : মির্জা ফখরুল

তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এর সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেইজিংয়ে গ্রেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি চীন সফররত বিএনপির প্রতিনিধি…

বান্দরবানে পাড়া কারবারীদের সাথে মতবিনিময় সভা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বাল্যবিবাহ নিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশু শ্রম নিরসন এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বান্দরবানে পাড়া কারবারীদের(পাড়া প্রধান) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বান্দরবান সদরের একটি আবাসিক হোটেলের হলরুমে ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও গ্রাউসের বাস্তবায়নে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা…

এসএসসি ও সমমানের হলে বসল ১৮ লক্ষাধিক পরীক্ষার্থী

একযোগে সারা দেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় শিক্ষার্থীরা আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হয়। সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী এবার…