মিশরের দামিয়াত্তা বন্দরের এলএনজি টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ, ড্রোন হামলার আশঙ্কা

মিশরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দামিয়াত্তা বন্দরের (Damietta Port) একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পণ্য খালাস (কার্গো ডিসচার্জ) কার্যক্রম চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্ত ও সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা অনুযায়ী, এটি একটি ড্রোন হামলার কারণে ঘটে থাকতে পারে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ‘অ্যামব্রে’ (Ambrey) এবং জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ইঞ্চকেপ শিপিং সার্ভিসেস’ (Inchcape…

বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসনের আশায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে এক ডলারেরও বেশি কমেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) লেনদেনের শুরুতেই বড় ধরনের এই পতন দেখা যায়। খবর রয়টার্সের।  আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৬ দশমিক ৮৯ ডলারে নেমে…

আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা (ফরিদপুর): প্রবাসে দীর্ঘদিনের পেশাদার সাংবাদিকতা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার স্বীকৃতিস্বরূপ এনটিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ও ‘বাংলা এক্সপ্রেস’-এর নির্বাহী সম্পাদক মামুনুর রশীদকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে আলফাডাঙ্গা প্রেসক্লাব। রোববার (২৬ জুলাই) আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবীণ ও নবীন…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পরপরই তার পদত্যাগের বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে বলে বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, স্পিকার দেশে ফেরার পর ঠিক কখন এবং কীভাবে তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হস্তান্তর করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।…

সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে কাতারের পথে স্পিকার হাফিজ উদ্দিন

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন তিনি। সফরকালে তিনি…

সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। দিনটি উপলক্ষে রংপুরসহ সারা দেশে দোয়া, কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ…

আলফাডাঙ্গায় ইয়াবাসহ আটক ২: মুচলেকায় মুক্তিতে গ্রামবাসীর ক্ষোভ

আলফাডাঙ্গায় ইয়াবা বিক্রির অভিযোগে দুই যুবক আটক, মুচলেকায় ছেড়ে দেওয়ার ঘটনায় গ্রামবাসীর ক্ষোভ,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার অভিযোগে স্থানীয় যুবসমাজের হাতে দুই যুবক আটক হওয়ার পর তাদের থানায় সোপর্দ না করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আটক দুই যুবকের কাছ থেকে…

প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ কথা জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাৎকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে…

হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

হেক্সা মিশনে আরও একবার ব্যর্থ ব্রাজিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন আলিং হালান্ড। ব্রাজিলের পক্ষে এক গোল করেন নেইমার। এতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, হালান্ডের এমন দানবীয় পারফরম্যান্সে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরবময় ইতিহাস গড়লো নরওয়ে।…

সুনাম ও সাফল্যের ২৩ বছর: দুবাইতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ২রা জুলাই রাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এক কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এনটিভি ফোরামের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফোরামের…