অস্ত্র মামলায় খালাস পেলেন রিজেন্টের সাহেদ

অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তার আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। অন্যদিকে সাহেদের পক্ষে…

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার ৩৬ জনের শপথ গ্রহণ আজ বৃহস্পতিবার। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁরা শপথ নেবেন। গতকাল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের একদিন পর আজ ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে…

জনগণ আওয়ামী লীগ সরকারকে বর্জন করেছে: ড. মঈন খান

৭ জানুয়ারি জনগণ শুধু ভোটবর্জন করেনি, আওয়ামী লীগ সরকারকেও বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, যদি ঘরে বসে থাকতাম, তাহলে বিএনপির ২৬ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হতো না। জনগণের শক্তি দিয়ে আমরা বুলেটের শক্তির বিরুদ্ধে লড়াই করছি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে…

নতুন মন্ত্রীদের জন্য ৪০টি গাড়ি প্রস্তুত

দ্বাদশ সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ইতোমধ্যে দলীয় এমপিরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সরকারের নতুন মন্ত্রীদের জন্য ৪০টি ঝকঝকে গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। প্রতিটি গাড়ির জন্য চালকও প্রস্তুত। ২৮টি ক্যামরি এবং প্রতিমন্ত্রীদের জন্য ১২টি ল্যান্সার গাড়ি…

বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশ ১৪ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি সারা দেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ও সমমনা দলের আইনজীবীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেন তারা। এদিকে দীর্ঘ ২ মাস ১৩ দিন পর খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র…

মোংলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে নারী নের্তৃত্ব হারাম বলে রাষ্ট্র ও সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে নারী সমাজকে অপমান ও অসম্মান করার প্রতিবাদে সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারকে অপসারণ, দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মোংলা উপজেলা নারী সমাজ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় পৌর মার্কেটের সামনে পৌর মহিলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদে…

টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারো চালু হলো বেনাপোল এক্সপ্রেস ট্রেন

মো. রাসেল ইসলাম : টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার দুপুর ১টার সময় বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এর আগে রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার পর থেকে বন্ধ থাকে এ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি। রাতেই ঢাকা থেকে বেনাপোলে আসার…

‘বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়ক অবস্থানের পরিবর্তন হয়নি’

৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের জনগণের গণতন্ত্রিক চর্চার আগ্রহ ও তা পূরণের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়ক অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি। তবে হোয়াইট হাউস আয়োজিত ব্রিফিংয়ে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি এই কর্মকর্তা। স্থানীয়…

আড়াই মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করলেন নেতাকর্মীরা

আড়াই মাস পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় রিজভী বলেন, ২৮ অক্টোবরের নারকীয় তাণ্ডবের মধ্য দিয়ে বিশাল সমাবেশ পণ্ড করেছিল সরকার। আড়াই মাস পর কার্যালয়ে…

দুবাইয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১০ই জানুয়ারি) কনস্যুলেটের কনফারেন্স রুমে কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনান যথাক্রমে কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ আব্দুস সালাম এবং কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) জনাব…