ভোটে আসা সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সরকার টাকা দিয়েছে: হিরো আলম

ভোটে আসা সব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সরকার টাকা দিয়েছে বলে দাবি করেছেন বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (ডাব প্রতীক) আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রাজধানীর রামপুরায় নিজ কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হিরো আলম দাবি করেন, সরকার যে টাকা দিয়েছে, সেই প্রমাণ চাইলে অনেক রেকর্ড আছে। প্রমাণ দিব। অনেক…

নির্বাচনকে ‘সাজানো’ বলে আখ্যা দিলেন তৈমূর আলম খন্দকার

দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘সাজানো’ বলে আখ্যা দিলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। জানালেন, তৃণমূল বিএনপি রাজনীতি করবে, তবে আর কখনো সাজানো নির্বাচনে যাবে না। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিকার চাইতে দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান তৈমূর আলম খন্দকার। সেখানে গিয়ে অভিযোগ জমা…

কুড়িগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন উপজেলা আওয়ামী লীগ । স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। জাতির জনক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে…

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটে জয় পেয়ে আবারও সংসদে সংখ্যা গরিষ্ঠ আওয়ামী লীগ। তাই চতুর্থবারের মতো ক্ষমতাসীন এই দলকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকেই টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন এই মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে এখনও চলছে আলোচনা।…

৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

নাশকতার ৯ মামলায় নিজেকে গ্রেপ্তার দেখানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেয়েছেন। তবে একটি মামলার আদেশ অপেক্ষমান রেখেছেন আদালত। আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাহউদ্দিন সোহাগ এই আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, মির্জা ফখরুল ইসলামের ৯টি মামলায় শুনানি শেষে আদালত রমনা থানার…

কাদের-চুন্নুকে পদত্যাগের আল্টিমেটাম দিলেন জাতীয় পার্টির নেতারা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগের দাবি জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। তাদের পদত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা বিক্ষোভ করেন। তাদের এই বিক্ষোভে যোগ দেন দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা ও…

বাংলাদেশের নির্বাচনে হতাশা প্রকাশ করলো কানাডা

বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডা। দেশটি বলছে, গণতন্ত্র ও স্বাধীনতার যে নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, এই নির্বাচন প্রক্রিয়ায় সেই নীতি মানা হয়নি। কানাডা সরকারের ওয়েবসাইট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে। নির্বাচনের আগে ও সময় হয়ে…

জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্যেরও শপথ গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার বেলা সোয়া ১২টায় সংসদ ভবনের নিচতলার শপথ কক্ষে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন। পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন।…

২৯৭ জন সংসদ সদস্যের শপথ গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে ২৯৭ জন শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিদের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির নতুন এমপিরা শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংসদের কর্মকর্তারা জানান, ঢাকা-৪ আসনের…

সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি। বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১০টার পর স্পিকার শিরীন…