টঙ্গীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক এলাকার জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল কবির বলেন, সন্ধ্যা…

বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে টানেলের ভেতর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে ধাক্কা দিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্যানেলের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে সড়কের বৈরাগ এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সিকিউরিটি পোস্ট ভেঙে দায়িত্বরত একজন নৌবাহিনীর…

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা হলেন, পুতুল বেগম, কালা মিয়া, তাজুল ইসলাম ছোটন, আলো আক্তার, জহুরা বেগম, রুনা আক্তার ও সোহেদা বেগম। এদের মধ্যে পুতুল বেগমকে আশঙ্কাজনক অবস্থায়…

প্রবাসীদের ওপর মেয়াদোত্তীর্ণ ভিসার নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১৭ জানুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস ও সৌদি গেজেট। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এক্সিট এবং রিএন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যারা দেশটিতে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন সেসব প্রবাসীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট সব বিভাগ এবং স্থল, সমুদ্র ও বিমানবন্দরকে নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত)। জানা…

আড়াই বছর পর জামিনে মুক্ত জামায়াত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী

মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলার জামিননামা কারাগারে আসার পর তা যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ২০২১ সালের ২৬ মার্চ…

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছে। এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং। গিনটিং বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য…

টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা। তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংযে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি…

৪৮ ঘন্টার মধ্যেই ইরানে পালটা হামলা চালিয়েছে পাকিস্তান

৪৮ ঘণ্টার মধ্যেই ইরানে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। দু’দিন যেতে না যেতেই প্রতিবেশী দেশে এই হামলা চালালো পাকিস্তান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে দু’টি বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় ইসলামাবাদ। এতে নিহত হয় কমপক্ষে ৭ জন। জানা গেছে, ইরানের সিস্তান-ও-বালুচেস্তন প্রদেশে চালানো হয় এ হামলা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযানকে ‘অপারেশন…

হাঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম

হঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম। মোকামগুলোয় দাম বাড়ার প্রভাব পড়েছে রাজধানীতেও। এ দফায় মোটা, মাঝারি ও সরু—সব ধরনের চালের দামই বেড়েছে। বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে মিল মালিকেরা দাম বাড়িয়েছেন। সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। এবার আমন ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচ আগের তুলনায়…

বিএনপি নেতাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন এক্সপার্ট টিম। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল বলেন, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক…