বেনাপোলে র‌্যাবের হাতে অস্ত্রসহ দুই যুবক আটক

মো. রাসেল ইসলাম: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২টি দেশীয় পিস্তলসহ রুবেল হোসেন ও ইয়াসিন আলম নামে দুইজনকে আটক করেছে র‌্যাব। রোববার (৩ ফেব্রুয়ারী) সকালে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক রুবেল হোসেন পুটখালী গ্রামের জালাল উদ্দিন এর ছেলে ও ইয়াসিন একই গ্রামের খোকন ধাবকের ছেলে। এ ব্যাপারে যশোর র‍্যাব ক্যাম্পের দায়িত্বরত সদস্য…

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সৌদি থেকে ২ জনকে গ্রেফতার করে আনা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে সৌদি আরব থেকে ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য…

পাহাড়ি ফুলঝাড়ুর চাহিদা রয়েছে সারাদেশ জুড়ে

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানের রুমা,রোয়াংছড়ি ও থানচিসহ বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে গাড়িতে ও নৌযোগে আসছে সারি সারি ফুলঝাড়ু। গাড়ি থেকে এসব ফুলঝাড়ুগুলো সারি সারি করে নামিয়ে রাখা হচ্ছে বান্দরবান বাজারে। পাহাড়ের উৎপাদিত এসব ফুলের ঝাড়ুর চাহিদা রয়েছে সারাদেশ জুড়ে। এসব ফুলের ঝাড়ু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ফুলের ঝাড়ু পরিবহনে…

মৌলভীবাজারে সরকারি খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার সদর উপজেলার আজমেরু এলাকায় কৃষিকাজে ব্যবহৃত সরকারি খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন চৌধুরী তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু এলাকায় রাস্তার পাশের সরকারি খাল বা গোপাট দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন ফখরুল ইসলাম নামের…

টাঙ্গাইল শাড়িকে নিজেদের পণ্য দাবি করলো ভারত

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশে একটি বহুল পরিচিত পণ্য। এর সঙ্গে জড়িয়ে রয়েছে টাঙ্গাইল জেলার নাম। তবে সম্প্রতি এটিকে নিজেদের পণ্য হিসেবে দাবি করেছে প্রতিবেশী দেশ ভারত। এতে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভারতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটি পোস্টে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি এই…

রামপালে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ওয়ান শুটারগানসহ সোলাইমান মোল্লা (৪৪)নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার (৩জানুয়ারী) দুপুরে গ্রেফতার সোলাইমান মোল্লাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ। এর আগে ২ ফেব্রুয়ারী রাতে উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লাকে…

মেট্রোরেলে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মেট্রোরেলে হাফ ভাড়ার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বাসে শিক্ষার্থীদের হাফ পাসের সুযোগ থাকলেও, মেট্রোরেলে না থাকায় হাফ ভাড়ার জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফার্মগেট এলাকায় বড় জমায়েতের ডাক দিয়েছেন তারা। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের সামনে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা।…

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৩০ জন গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জন গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা হলেন জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (ফুলবাড়ী), সিআর ওয়ারেন্ট মূলে ০৮ জন (উলিপুর-০৬, নাগেশ্বরী-০২), নিয়মিত মামলায় গ্রেফতার ১৮ জন (কুড়িগ্রাম-০১, নাগেশ্বরী-০৩, ফুলবাড়ী-০২, রাজিবপুর-০১, রৌমারী-১০, কচাকাটা-০১), পূর্বের মামলায় ০২ জন (কুড়িগ্রাম -০১, ফুলবাড়ী-০১), সিআর…

শারজায় বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেটের উদ্বোধন

বাংলাদেশি পণ্যের বিস্তার ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে৷ বিশেষ করে খাদ্যসামগ্রীর বিশাল একটি বাজার তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে৷ এর মধ্যে বিস্কুট, সেমাই, রান্নার মসলা, শীতকালীন সবজি ও গরুর মাংস উল্লেখযোগ্য। আমিরাতের শারজার আল কাসিমিয়ায় শুক্রবার (২ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর উদ্বোধন হয়েছে স্মার্ট শপার সুপার মার্কেট। মার্কেটটিতে দেখা গিয়েছে অধিকাংশ পণ্য বাংলাদেশি৷ অত্র এলাকার মানুষের…

সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার

আবদুল্লাহ আল মামুন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আজ এসব জব্দ করা হয়। সাতক্ষীরা র্যাব-৬, সিপিসি-১ এর এএসপি নাজমুল হক আজ ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫)…