মৌলভীবাজারে দুর্ধর্ষ ডাকাতি মূল্যবান মালামাল লুট

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে ভোরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা স্বর্ণ, মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মৃত মোস্তফা মিয়া মহালদারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে জানা…

আইনমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি। সাক্ষাতকালে দুইজনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছেঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের…

পাকিস্তানের জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা

পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের তিন দিন পর রোববার পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। সেখানে কোনো দল সর্বশেষ কতটি আসন পেয়েছে সেটি জানানো হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর পরই পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) ৭৫ আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে তিন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে রমনা মডেল থানায় পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখান। অসুস্থ থাকায় আলতাফকে শুনানিতে ভার্চুয়ালি কারাগার থেকে উপস্থিত দেখানো হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তার গ্রেপ্তার…

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ

এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং মানসিক নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের পর দ্রুত শাস্তির দাবি উঠেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সব ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে করিডোরে অবস্থান নেন। পরে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান তোলেন। বিভাগের সব…

রেল লাইনে মাইক্রোবাস উঠতেই গাড়ি বিকল; সংঘর্ষে আহত-৪

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরার সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা সংলগ্ন রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফেজ আব্দুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের…

১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মোট ১২টি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদবিরোধী আদালত (এটিসি)। শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন। ইমরান খানের পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিকেও ১২ মামলায় জামিন দেয়া হয়েছে। পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমাদ এই তথ্য নিশ্চিত করেছেন। জিও…

গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সাম্প্রতিক ঢাকার মোহাম্মদপুরের শাহাজান রোডে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এর বাড়িতে শিশু গৃহকর্মী প্রীতি ওরাং (১৫) এর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্দোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন অনুষ্ঠিত হয়। কবি সুনীল শৈশব সঞ্চালনায় এবং…

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ২

কুড়িগ্রাম জেলা শহরে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম সোয়ান (৪৫) মারা গেছেন। কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পরিবহন ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরি বিন্দুর বিরুদ্ধে। এঘটনায় রেজভীকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রামের…

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধ: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) আবেদুর রহমান সঙ্গীয়…