প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় ছাত্রদল নেতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন এক ছাত্রদল নেতা। জানাজার সময় খোলা হয়নি পায়ের ডান্ডাবেড়ি। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম মো. নাজমুল মৃধা। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেছ…

রাজনৈতিক কারণে বিএনপি নেতাদের জেলে যেতে হয়নি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘রাজনৈতিক কারণে বিএনপি নেতাকর্মীদের জেলে যেতে হয়নি। সুনির্দিষ্ট অভিযোগে তাদের জেলে যেতে হয়েছে।’ আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। টানা তৃতীয়বারের মতো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে এলে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে…

মোল্লা বাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতারা

কারওয়ান বাজার মোল্লা বাড়ী বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে জামায়াত নেতারা। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ক্ষতিগ্রস্ত বস্তি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বান্তনা এবং তাদের বিপদে পাশে থাকার আশ্বাস দেয় জামায়াত নেতারা। এর আগে শুক্রবার গভীর রাতে কারওয়ান বাজার সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। পরিদর্শনে ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তর…

দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধেও কাজ করা হবে বলে জানিয়েছেন এই সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি বলেন, গুজব প্রতিরোধে কাজ করবে তথ্য মন্ত্রণালয়। সেক্ষেত্রে সদ্য সাবেক মন্ত্রীর পরামর্শ নেয়ার কথাও…

নতুন মন্ত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছার পর সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রিসভার নতুন সদস্যদের…

পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম মমতাজের

নৌকা প্রতীকের কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তিনি বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, আওয়ামী লীগ ক্ষমতায়। আমাদের দল ক্ষমতায় থাকার পরও যদি আমাদের নেতাকর্মীর ওপর হামলা অত্যাচার চলতে থাকে তাহলে আমরা বসে থাকবো না। যারা অরাজকতা…

জাতীয় পার্টি থেকে কাজী ফিরোজ ও সুনীল শুভরায়কে অব্যাহতি

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় পার্টির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন, যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। তবে কী…

ডামি প্রার্থী, ডামি ফলাফল, ডামি শপথ বললেন রিজভী

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতারণার ডামি নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নির্বাচনকে কেউ স্বীকৃতি দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানের…

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

টানা চতুর্থ ও মোট পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর মধ্যে দিয়ে দেশের ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত গড়লেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি টানা আটবারের মতো হয়েছেন সংসদ সদস্য। এরপর তাঁকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন…

জনগণ আওয়ামী লীগ সরকারকে বর্জন করেছে: ড. মঈন খান

৭ জানুয়ারি জনগণ শুধু ভোটবর্জন করেনি, আওয়ামী লীগ সরকারকেও বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, যদি ঘরে বসে থাকতাম, তাহলে বিএনপির ২৬ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হতো না। জনগণের শক্তি দিয়ে আমরা বুলেটের শক্তির বিরুদ্ধে লড়াই করছি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে…