বাংলাদেশ কারো সাথে যুদ্ধে জড়াতে চায় না: ওবায়দুল কাদের
ঢাকা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। কারও সাথে যুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মিয়ানমার সংকট তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সংকট সমাধানে দু’পক্ষের আলোচনা জরুরি বলেও জানান…

