বড় রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হয় না: সিইসি

নির্বাচনে বড় বড় রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হয় না। এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে আরএফইডির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। সিইসি বলেন, বড় বড় দল অংশ না নিলে নির্বাচন অশুদ্ধ বা অবৈধ হবে না। কিন্তু নির্বাচনের…

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা ড. মঈন খানের সাক্ষাৎ

হুট করে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন এ বিএনপি নেতা। আর বের হন বিকেল ৪টা ৫ মিনিটে। সাক্ষাতের বিষয়টি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে ছবিসহ…

আড়াই বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা রফিকুল ইসলাম খান

দীর্ঘ আড়াই বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার রাত ৯টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটি। এসময় কারাফটকে তাকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ,…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে তিন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে রমনা মডেল থানায় পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখান। অসুস্থ থাকায় আলতাফকে শুনানিতে ভার্চুয়ালি কারাগার থেকে উপস্থিত দেখানো হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তার গ্রেপ্তার…

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশে গণতন্ত্র রক্ষায় একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আজ ভারতের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি সত্য যে ভারতের জনগণ এবং সরকার আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়ের মতো আমাদের পাশে দাঁড়িয়েছিল যদিও নির্বাচন প্রক্রিয়াকে অস্থিতিশীল করার জন্য অনেক…

সংরক্ষিত এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান ১৫৪৯ নারী

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান ১ হাজার ৫৪৯ নারী। ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে তারা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। এর আগে, সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়নপত্র বিক্রি ও জমা…

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান বলে জানান তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “হেলথ চেকআপের জন্য ম্যাডামকে এভারকেয়ার হসপিটালে আনা হয়েছে। কয়েকটি জরুরি পরীক্ষা করতে হবে। এটা…

স্ত্রীসহ কারাগারে বিকল্পধারার সাবেক এমপি আব্দুল মান্নান

সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এবং তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানা তাদেরকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মো. রফিক জানান, চেক ডিজঅনার মামলায় মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রী উম্মে…

২০১৮ সালের নির্বাচনের চেয়েও এ নির্বাচন খারাপ হয়েছে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের চেয়েও এ নির্বাচন খারাপ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী ছিলাম। আমি বিশ্বাস করেছিলাম একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ১৮ সালের নির্বাচনে তবুও কিছু লোক ভোটকেন্দ্রে গিয়েছিলেন। ভোট দিয়েছিলেন। এবার…

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘দেশে জানমাল, ইজ্জত-আব্রুর কোনো নিরাপত্তা নেই। ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পত্তিকে ডেকে এনে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছি।’ সোমবার…