নামাজের জন্য ডাকায় শিক্ষককে পিটিয়ে জখম

বরগুনার আমতলী কওমিয়া হাফেজিয়া মাদরাসার ২ শিক্ষার্থীকে ফজরের নামাজ পড়তে ডাকায় শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফিকে (২৫) পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো মাদরাসার সকল শিক্ষার্থীকে ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠতে বলেন শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফি। এতে ওই মাদরাসার ষষ্ঠ…

মিয়ানমারে সংঘাত: ঘুমধুমে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরির্বতন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : মিয়ানমার সীমান্তের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। ওই কেন্দ্রে যাদের এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল তাদের পরীক্ষা নেওয়া হবে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে। ১২ ফেব্রুয়ারি (সোমবার ) দুপুরে…

ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি (সোমবার) বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরষ্কার বিতরণ এবং নবাগত শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়।ভাগ্যকুল- কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটি এর সভাপতি আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

আলফাডাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুক্তোর মতবিনিময়

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ-শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি’র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ তাহিদুর রহমান মুক্ত। সোমবার ১২ ফেব্রুয়ারী বেলা ১২টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর কবীরের পরিচালনায় উপস্থিত…

বেনাপোলে ৫০গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল কাস্টমস হাউজের সামনে হতে ৫০ গ্রাম হেরোইন সহ মো. সাজু শেখ (২৭) নামে এক চিহৃিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ০৫ গ্রাম কাগজসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সাজু শেখ বেনাপোল ছোটআঁচড়া গ্রামের কিনু শেখ এর ছেলে। পুলিশ জানায়,…

বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সদস্যদের দেয়া হলো শেয়ার সনদপত্র

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের ঐতিহ্যবাহী সমিতি বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সদস্যদের দেয়া হয়েছে শেয়ার সনদপত্র। ১২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে বান্দরবান সদরের রাজারমাঠ সংলগ্ন মুরারী হ্যাভেনে বর্ণাঢ্য আয়োজনের ৭তম এক বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে সমিতির সদস্যদের হাতে এই শেয়ার সনদপত্র তুলে দেয়া হয়। এসময় সমিতির ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট সকলের সামনে…

চট্টগ্রাম নগরীর টিসিবি ডিলারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বানিজ্য মন্ত্রনালয় দেশের নিম্ম আয়ের উপকারভোগীদের মধ্যে অনুমোদিত ডিলারদের মাধ্যমে ‘এক কোটি পরিবার’-এর কাছে কম দামে পণ্য বিক্রি করে থাকে ট্রেডিং করপোরশেন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারের ভর্তূকি মূল্যের কমদামী এসব পণ্যের নয় ছয় করে অনেক ডিলার রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, আবার অনেকে বিভিন্ন অনিয়ম দূর্নীতির শাস্তিও ভোগ…

ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট দবিরুল ইসলাম এখনো পেলেন না রাষ্ট্রীয় স্বীকৃতি

মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের ভাষা সৈনিক রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পেল না – মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম। তিনার সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে নিজেই লিখে গেছেন। কিন্তু তার পরেও ভাষা আন্দোলনের প্রায় ৭১ বছর পেড়িয়ে গেলেও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় হতাশা বোধ…

সোনারগাঁ পুলিশের সাথে নেতাগিরি করতে গিয়ে লাঞ্ছিত যুবলীগ নেতা এখন হাসপাতালে

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নাট্যমঞ্চে প্রবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যদের সাথে বিতর্কের একপর্যায়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন কে বেধড়ক পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন তিনি। রবিবার ১১ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯ টার সময় লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও…

কুড়িগ্রামে পাম্প নিয়ে সংঘর্ষে কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম উলিপুরে সেচ পাম্প নিয়ে সংঘর্ষের জেরে কৃষক আব্দুর রহিম (৪৭) কে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া জোলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত আব্দুর রহিম ওই এলাকার মফিজল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ও মামলা…