মিরপুরে আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলা

ঢাকার মিরপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। ওই হামলার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন আবার হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। এ বিষয়ে পল্লবী…

পাঁচ জেলার মধ্যে কৃষির GAP সার্টিফিকেট অর্জন করলেন হাটহাজারীর কৃষক মনছুর শাহ

কৃষির GAP (Good agricultural Practices) বা উত্তম কৃষি চর্চা) সার্টিফিকেট অর্জন করেছেন হাটহাজারী উপজেলার প্রান্তিক কৃষক ও উদ্যোক্তা মোঃ মনছুর শাহ। সোমবার দুপুরে হাটহাজারী উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ সার্টিফিকেট তুলে দেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন ভুঁইয়া। এসময় সার্টিফিকেট অর্জন করা মোঃ মনছুর শাহকে ধন্যবাদ জানিয়ে বলেন,…

প্লে থেকে পঞ্চম শ্রেণীতে জেনারেল শিক্ষার সাথে ৭০ জন হাফেজে কুরআনের অনন্য গৌরব: ডেমরায় ঐতিহাসিক পাগড়ী প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র কুরআনুল কারীমের নূর ও আধুনিক শিক্ষার আলোর এক অপূর্ব সমন্বয়ে রাজধানী ঢাকার ডেমরার মধুবাগ পাড়াডগার গত কাল রাত দশটায় সফলভাবে সম্পন্ন হয়েছে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মহাসমাবেশ। ‘মাদ্রাসা আবু হুরায়রা (রা.)’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণীর মাঝে সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনে হাফেজ হওয়া ৭০ জন কৃতী শিক্ষার্থীকে…

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর সার্বিক কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটির সদস্যরা। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি খাতের দুর্বলতার কারণে রাজস্ব ক্ষতির বিষয়টি গভীরভাবে…

জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠেয় কপ৩১-এর দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে গ্রান্ট বা অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোর কাছ থেকে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী এবার অত্যন্ত সংক্ষিপ্ত সফরে যাবেন, তিনি দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের অধিবেশনে…

এক বছরে সর্বনিম্ন স্তরে নেমে ফের বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে একদিন আগে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে নামার পর সোমবার পুনরায় বেড়েছে স্বর্ণের দাম। তেলের দরপতনের ফলে মূল্যস্ফীতি সংক্রান্ত উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়া ও বিনিয়োগকারীদের নজর চলতি সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিকে সরে যাওয়ায় মূল্যবান ধাতুটির দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর রয়টার্সের। সোমবার (২ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ…

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি জোরদার ও সমন্বিত উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় প্রধানমন্ত্রী রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিতকরণ এবং নতুন ইমারত নির্মাণে…

মালদ্বীপ প্রবাসী কর্মীদের চুক্তিপত্র সঙ্গে রাখার আহ্বান হাইকমিশনের

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিজ নিজ নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে সম্পাদিত চাকরির চুক্তিপত্রের কপি সংগ্রহ করে নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। রোববার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, নিয়ম অনুযায়ী প্রত্যেক কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির একটি লিখিত চুক্তিপত্র থাকতে হবে। ওই চুক্তিপত্রে কর্মীর দায়িত্ব, বেতন, সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ…

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন তিনি। আজ রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক…

শ্রমিক অসন্তোষের জেরে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও চলমান অসন্তোষের মধ্যে জরুরি তৎপরতা শুরু করেছে সরকার। পরিস্থিতি সামাল দিতে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টা মাহদী আমিন…