চট্টগ্রামে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপু এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসের ছাত্রলীগ নেতা আশিফুল হক (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আগ্রাবাদে মোস্তফা কামাল টিপুর অফিসে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হককে মারধর করে সাধারণ শিক্ষার্থীরা…

