প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় ছাত্রদল নেতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন এক ছাত্রদল নেতা। জানাজার সময় খোলা হয়নি পায়ের ডান্ডাবেড়ি। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম মো. নাজমুল মৃধা। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেছ…

