বিএনপি নেতারা নিজেদের মুখ রক্ষায় অসংলগ্ন কথা বলছেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হওয়া ও সারাবিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম, আমীর খসরু সাহেবরা নিজেদের মুখ রক্ষার জন্য এখন অসংলগ্ন কথা বলছেন। মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভার…

দেড় মাস পর কারামুক্ত মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে তিন মাস কারাবন্দি থাকার পর সোমবার মুক্তি পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন,…

ওবায়দুল কাদের আওয়ামী লীগের জড় পদার্থ: রিজভী

‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটিতে জড় পদার্থে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ওবায়দুল কাদেরের করার কিছু নেই। তিনি কেবল ইশারায় কাজ করেন। বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই দাবি করে এই…

কুড়িগ্রামে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে বিএনপির লিফলেট বিতরণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উলিপুর বাকরের হাট বাজারে বীরদর্পে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেটে বিতরন করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক । দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌর ১ নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে। সরকারের পদত্যাগ…

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

নির্বাচনে কমিশনে (ইসি) দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমের (ঠাকুরগাঁও) মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু। এ সময় তিনি বলেন, জাতীয় সংসদের আইন অনুযায়ী ৫০ জন…

গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরাকে হাসপাতালে দেখতে জামায়াত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী

খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তুইচুই মৌজার মারলং পাড়ার ৭ বছরের শিশু গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেছেন জামায়াতে চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন…

চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

দুপুরের সংঘর্ষের রেশ না কাটতেই ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি। এবার সিক্সটি নাইনের নেতাকর্মীরা সিএফসিকর্মী ফাহিমকে মারধরের ঘটনায় সংঘর্ষে জড়ায় উভয়পক্ষের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র হাতে মহড়া…

কারামুক্ত বিএনপি নেতা মির্জা ফখরুল ও আমির খসরু

১০৯ দিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১০৫ দিন কারাভোগের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তারা। দুজনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির…

জনগণের ভাগ্য পরিবর্তনে বুকের রক্ত ঢেলে দেবো: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেবো। বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে ১৯৮১…

নির্বাচনের পর বিএনপির কোমর ভেঙে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের পর বিএনপির কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, তারা (বিএনপি) আবারও কোমর সোজা করে দাঁড়াবে সেটিই প্রত্যাশা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে নির্বাচিত বইগুলোর মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যেই থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে এ সময় হাছান মাহমুদ বলেন, আবারও সহিংসতার ঘটনা ঘটলে…