মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৭ নভেম্বর ধার্য করেন। এদিন আদালত বসার শুরুতে চিফ প্রসিকিউটর তাজুল…

নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ ইউএনবিকে বলেন, “আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। তবে এক-দু’দিন এদিক-ওদিক হতে পারে, তবু আশা রাখছি।” ২০০৮ সালে…

রাজধানীতে ৩৪ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী ৩৪ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় তাদের গ্রেফতারের কথা জানায় ডিবি। ক্ষুদে বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা…

বিএনপি’র বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে তোলপাড়

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপি’র একটি উঠান বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রচারের অংশ হিসেবে শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করা হয়। জায়ফরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের…

জুলাই অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনী ‘ভুল’ করেছিল : শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন যে, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের সময় সৃষ্টি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ‘‘অবশ্যই ভুল’’ করেছে। এ কথা তিনি ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে বলেছেন; খবর এসেছে আউটলুক ইন্ডিয়া থেকে। শেখ হাসিনা বর্তমানে ভারতের এম্বেসি অঞ্চলে। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সে বিষয়ে…

হাসিনা–আওয়ামী লীগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে দেশের সব রাজনৈতিক দলের অবস্থান এখনই স্পষ্ট করতে হবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগ সম্পর্কে আমরা কী চাই—এটা সবার পরিষ্কারভাবে বলা প্রয়োজন। আজও তিনি (শেখ…

৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে হবে। এ সময় তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বও তুলে ধরেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের…

৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে তারেক রহমানের হাতে ৫ জরিপের তথ্য

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছে। যদিও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক বিদ্যমান, তবুও অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন (ইসি) একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি শুরু করেছে। এই প্রেক্ষাপটে, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোও সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। তারেক রহমানের তত্ত্বাবধানে ৫টি…

ড. ইউনূসকেই ভরসা করতে চায় বিএনপি ও তাদের মিত্ররা

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক চলছে। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও তার মিত্র দলগুলোর অভিযোগ— ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত ও ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ করা হয়নি। অর্থাৎ কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া গণভোট…

‘৭১-কে ভুলিয়ে জুলাইয়ের আন্দোলনকে বড় করে দেখাতে চায় স্বাধীনতা বিরোধীরা’

স্বাধীনতা বিরোধীরা ১৯৭১ সালকে ভুলিয়ে ২৪-এর জুলাইয়ের আন্দোলনকে বড় করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।…