আমিরাতের পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাবের হোসেন চৌধুরীর বৈঠক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দুবাইয়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় এ বৈঠক হয়েছে। বৈঠকে পরিবেশমন্ত্রী চৌধুরী এবং মন্ত্রী আল দাহাক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বন সংরক্ষণ এবং…

