ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রতিনিধিদল
পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিন দিনের জন্য ঢাকায় সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধিদল। দলটির প্রতিনিধিরা…

