পাঁচ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা অভিযান চালিয়ে রাত ১০টা…

