সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা ও নগদ টাকা উদ্ধার

আব্দুল ওয়াহাব, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে চাওয়ার অভিযোগে মোঃ মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তার কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জামাদানের নির্দেশ দেওয়া হয়। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চিব্বাড়ী রোডে এই অভিযান…

মৌলভীবাজার ও কমলগঞ্জে দু’টি ভোটকেন্দ্রে আগুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই বিদ্যালয়টি মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দু’টি মোটরসাইকেলে ৪জন যুবক বিদ্যালয় গেটের বাহিরে অবস্থান নিয়ে স্কুলের ভিতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন…

প্রশাসন একপেশে আচরণ করছে বলে অভিযোগ করেন এ যে আজাদ

ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হক তার বাহিনী দিয়ে ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে ফরিদপুরে একটা ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ)। এ সময় তিনি পুলিশ প্রশাসন একপেশে আচরণ করছে বলেও অভিযোগ করেন। ফরিদপুরের পুলিশ প্রশাসন একপাশে আচরণ করছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী…

দ্বাদশ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। জেলা পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য…

ফরিদপুর ১: ঈগল সমর্থকের উপর নৌকার সমর্থকদের সন্ত্রাসী হামলা, আহত ২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ঈগল সমর্থকদের উপর নৌকার সমর্থকদের সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারের এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ঈগলের সমর্থক বন্ডপাশা গ্রামের মাহাবুর রহমানের ছেলে, রুপাপাত ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মো. মুঞ্জুরুল ইসলাম এবং তার ভাই সুজন মুন্সী…

ফরিদপুর ১: ঈগল সমর্থকের উপর নৌকার সমর্থকদের হামলা, আহত ২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ঈগল সমর্থকদের উপর নৌকার সমর্থকদের সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারের এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ঈগলের সমর্থক বন্ডপাশা গ্রামের মাহাবুর রহমানের ছেলে, রুপাপাত ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মো. মুঞ্জুরুল ইসলাম এবং তার ভাই সুজন মুন্সী মারাত্মক…

মৌলভীবাজারে ভোট কেন্দ্রে আগুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শহরতলী সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিদ্যালয়টি মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফ্ফার বাবলু ও সহকারী শিক্ষক গোপন চক্রবর্তী…

শ্রীমঙ্গলে চোরাইকৃত আড়াই লাখ টাকাসহ গ্রেপ্তার-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরির নগদ টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি বোরকা উদ্ধারসহ আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায় জানান, গত (১৭ডিসেম্বর) রাত অনুমানিক সাড়ে ১০টা হইতে রাত সোয়া ১১ টার মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউপির অন্তর্গত সাতগাঁও বাজারে মোঃ আব্দুস সোবহান এর মালিকানাধীন সাতগাঁও টেলিকম…

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, গাছে ঝুলন্ত মরদেহ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে ঝুলন্ত বাবলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের রামদাস ধনীরাম বলদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি তিন সন্তানের বাবা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টায় গাছের ডাল…

রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বাঘার একটি ভোটকেন্দ্রের অফিসকক্ষ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা পুলিশের। অন্য তিনটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। আগুন দেওয়া ভোটকেন্দ্রগুলো…