বেনাপোলে বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা করেছেন যশোর-১ (শার্শা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল ভবারবেড় পূর্বপাড়ায় স্থানীয় বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান কাকুর…

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ইঞ্জিনের গ্লাসের ক্ষতি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের উত্তরে কোবাদ শেখ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নান তথ্যটি বাংলাএক্সপ্রেসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার পৌনে…

সুন্দরবনের কদমতলা স্টেশনের ঘুষ নিয়ে মাছ-কাঁকড়া ধরার সমঝোতা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: চুক্তির মাধ্যমে ঘুষ নিয়ে তারা অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার সুযোগ করে দেয়। চুক্তির মাধ্যমে জেলেদের কাছে অঘোষিত ইজারা দেয় বনের নিষিদ্ধ ও অভয়ারণ্য নদী-খাল। বন বিভাগের কর্মী ছাড়াও এই চক্রে রয়েছেন দালাল ও দাদন দেওয়া মাছ ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী কয়েকটি চক্র। ইউসুফ আলী শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের হরিনগর এলাকার বাসিন্দা।…

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট বন্ধ ছিল ফ্লাইট চলাচল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে হঠাৎ শিয়াল দেখা যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৬ মিনিট আটকে থাকে। বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রানওয়ে থেকে শিয়াল অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে…

ভারতকে হারিয়ে শমিত শ্রীমঙ্গলের বাড়িতে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান, দেশের গর্ব ও জাতীয় দলের ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম নিজ পৈতৃক বাড়ি শহরতলীর উত্তরসুর গ্রামে আসায় পুরো এলাকায় ছড়িয়ে আনন্দের বন্যা। বুধবার (১৯শে নভেম্বর) দুপুর ১২ টার দিকে তিনি বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখতে উৎসুক জনতা ছুটে যায় তার বাড়িতে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে…

ভারত থেকে মুক্তি পেয়ে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩০ শিশু

মো. রাসেল ইসলাম, বেনাপোল: পাচারের শিকার ৩০ বাংলাদেশি শিশুকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ১৯ পুরুষ ও ১১ জন নারী রয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে এদের বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃঞ্ষ মল্লিক। ফেরত আসা শিশুদের আইনী…

বিএসসি’র জাহাজ বহরে যুক্ত হতে প্রস্তুত নতুন জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ নতুন দুটি জাহাজ থেকে বছরে অন্তত ২০০ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় হতে পারে। নিজস্ব অর্থায়নে নির্মিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’ বহরে যুক্ত হতে প্রস্তুত। চীনের নানইয়াং শিপইয়ার্ডে নির্মিত জাহাজটি আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর সমুদ্র পরীক্ষায় (ট্রায়াল রান) অংশ নেবে। ট্রায়াল রানে কোনো ত্রুটি ধরা…

সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানসহ পরিবারের সদস্যদের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংক পিএলসির প্রায় সাড়ে চার কোটি শেয়ার অবরুদ্ধ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৯ নভেম্বর) সকালেই বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার…

চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারকে হুঁশিয়ার করলেন জামায়াত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন— দুই হাজার শহীদের রক্ত, শত শত মানুষের পঙ্গুত্ব ও অন্ধত্ব, এবং হাজারো নির্যাতিত মানুষের ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিকতায় সংঘটিত হয়েছিল চব্বিশের ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান। জনআকাঙ্ক্ষার ভিত্তিতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রয়োজনীয় সংস্কার, খুনি–লুটেরাদের দৃশ্যমান বিচার এবং সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্ব গ্রহণ করেন।…