বান্দরবানে ইটভাটা বন্ধে ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ, ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : পাহাড়, বন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশজুড়ে পরিচিত পার্বত্য জেলা বান্দরবান।পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নের অপার সম্ভাবনা থাকলেও নির্মাণসামগ্রীর সংকট, বাড়তি ব্যয় এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে জেলায় ইটভাটা স্থাপনের অনুমতি না থাকায় উন্নয়ন ও নির্মাণকাজে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে মনে করছেন…

বিদ্যালয়ের মাঠে অবৈধ মেলার বলি তরুণ আলামিন: দায় কার?

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় বিদ্যালয়ের মাঠে অনুমতিহীনভাবে আয়োজিত মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্বজনেরা। গত ২ অক্টোবর রাত ১১টার…

আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

আজিজুর রহমান দুলাল:’দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, যুব র‍্যালি, ঋণের চেক বিতরণসহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা…

চরভদ্রাসনে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১পলাতক ব্যক্তির বিরুদ্ধে তিনটি মাদক মামলা থাকার তথ্য এজাহারে

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ১১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিএস ডাঙ্গী এলাকায় ব্র্যাক অফিসের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আলম সেক (৩০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান বলে…

জাঁকজমকপূর্ণ আয়োজনে সোনারগাঁওয়ের গোবিন্দপুরে তিন দিনব্যাপী কোজাগরী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৫ অক্টোবর (রবিবার) থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নিচ্ছেন। অনুষ্ঠান…

শুভ প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে বান্দরবানে সেনা জোন কমান্ডারের শুভেচ্ছা বিনিময়

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ। রবিবার (২৫ অক্টোবর ) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে…

আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ পাটের গুদামসহ ১১ দোকান ছাই, ক্ষতি প্রায় ২ কোটি টাকা

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৭ থেকে ৮টি পাটের গুদাম এবং ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া গুদামগুলোতে থাকা প্রায় তিন হাজার মণ পাটসহ ব্যবসায়ীদের সংরক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন…

প্রধানমন্ত্রীর সফর ঘিরে তড়িঘড়ি সংস্কার, ৭ দিনও টিকল না সড়ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে তড়িঘড়ি করে সংস্কার করা সড়কের পিচ ও নতুন সিমেন্টের ব্লক সাত দিনও টেকেনি। এরই মধ্যে পিচ উঠে এবং ব্লক ভেঙে সড়কটি গর্ত ও ক্ষতে রূপ নিয়েছে। ফলে একই অংশে আবারও নতুন করে সংস্কারকাজ শুরু করতে হয়েছে। এই ঘটনায় একদিকে যেমন সড়কের স্থায়িত্ব নিয়ে চালক ও স্থানীয় বাসিন্দারা প্রশ্ন…

মৌলভীবাজারে চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ ভাড়া নেওয়া একটি চারতলা ভবন থেকে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পৌর শহরের উত্তর কলিমাবাদ এলাকার “আরজু ভিলা” নামের ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত নারীর…

কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন: এমপি শওকতুল ইসলাম শকু

‎‎তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ২২৬টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।‎বৃহস্পতিবার (‎২২ অক্টোবর) সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আনসার-ভিডিপি ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।‎‎তিনি তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করে আমি কুলাউড়ায় ফিরে বিভিন্ন পূজামণ্ডপ…