আলফাডাঙ্গা বাজারে শুরু হয়েছে ওয়াজ মাহফিল, আলোচনায় দেশবরেণ্য আলেমরা

আজিজুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা বাজারে শুরু হয়েছে পবিত্র ওয়াজ ও ইসলামী আলোচনা মাহফিল। শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে বাজারের মধ্যগলিতে এ মাহফিল শুরু হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে দেশবরেণ্য আলেম, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় আলোচকেরা অংশ নিচ্ছেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ সাহেব (মিরপুর, ঢাকা)।

বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ঢাকার ধানমন্ডির সোবহানবাগ জামে মসজিদের প্রধান ইমাম হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব, তারাইল ফুরকানিয়া মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লামা মাওলানা মুফতি ইউসুফ হুসাইন সাহেব এবং আলফাডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম ও খ্যাতনামা বক্তা হাফেজ মোল্লা আব্দুর রহমান সাহেব।

মাহফিলে সভাপতিত্ব করছেন আলফাডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. ইবাদত হোসেন।

মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, ধর্মীয় অনুশাসন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ব্যক্তি ও সামাজিক জীবনে ইসলামের শিক্ষা নিয়ে আলোচনা করা হচ্ছে।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের অংশগ্রহণে মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকেরা মাহফিলের কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

ধর্মীয় জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি এবং ইসলামী আদর্শে জীবন গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *