সৌদি আরবে এক সপ্তাহে রেকর্ডসংখ্যক প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে ২৩ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে এই প্রবাসীদের গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটিতে গত দুই বছরের বেশি সময়ের মধ্যে এক সপ্তাহে এটাই রেকর্ড সর্বোচ্চসংখ্যক প্রবাসীকে গ্রেফতারের ঘটনা। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,…

হজে গিয়ে ভিক্ষা করলে ৭ বছরের জেল

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে কেউ কেউ ভিক্ষা করলে তাকে ৭ বছর কারাগারে থাকতে হতে পারে। সৌদি বিচার বিভাগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা বলা হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে গলফ নিউজ। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবে হজে গিয়ে ভিক্ষারত অবস্থায় ধরা পড়লে ৭ বছরের কারাবাস ও ৫০ লাখ সৌদি রিয়াল…

আবারও লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

আবারও লন্ডনে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির রাস্তায় মিছিল করেন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ জানান, কমপক্ষে ২০ হাজার মানুষ এ মিছিলে উপস্থিত ছিল। মিছিলের সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্থিনের পতাকা ও ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী…

সৌদি আরবে চার ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সুদানের এক নাগরিককে হত্যার দায়ে ইথিওপিয়ান চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রিয়াদে ঐ চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সুদানি নাগরিককে হত্যার অভিযোগে চার ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঐ চার প্রবাসীকে ভুক্তভোগীর হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতনের পর ছুরিকাঘাতে…

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। রোববার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা সাফ জানিয়ে দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করতে হলে অবশ্যই ফিলিস্তিন ইস্যুর সমাধান করতে হবে। উল্লেখ্য, ইসরাইলের নৃশংস হামলায় গাজায় যেভাবে নিরীহ মানুষ মারা যাচ্ছে তাতে বিশ্বজুড়ে মানুষের মধ্যে, বিশেষ করে…

সৌদি আরবে খুলে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ

সৌদি আরবের মক্কায় নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে ঝুলন্ত মসজিদ। এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত কোনো ঝুলন্ত ‘প্রার্থনার স্থান’। এর মাধ্যমে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে দেশটি। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন কাবা শরীফের পাশেই অবস্থিত জাবাল ওমর মক্কা হোটেলকে যুক্ত করা ঝুলন্ত ব্রিজের মধ্যে তৈরি করা হয়েছে মসজিদটি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৮৪…

প্রবাসীদের ওপর মেয়াদোত্তীর্ণ ভিসার নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১৭ জানুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস ও সৌদি গেজেট। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এক্সিট এবং রিএন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যারা দেশটিতে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন সেসব প্রবাসীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট সব বিভাগ এবং স্থল, সমুদ্র ও বিমানবন্দরকে নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত)। জানা…

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পন্ন

২০২৪ সালের জন্য হজ পালনে সৌদি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে বাংলাদেশ। আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় বেলা ১১টায় এ চুক্তি হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত চুক্তিতে সই করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো….

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুর আলম (৩৬) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। নিহত নুর আলম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রসুলপুর গ্রামের পোস্ট অফিস পাটওয়ারী বাড়ির আবদূল লতিফ মাসটারের ছেলে। মেহেরপুরে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার সৌদি আরবের দাম্মাম শহরের আল খোবার নামক স্থানে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা…

সৌদি আরবে এক বছরে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে এক বছরে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে বছরের শেষ দিনে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের হিসেবে ২০২৩ সালে তার আগের বছরের চেয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের তথ্যের হিসেব করে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপির। আজ সোমবার (১ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, ২০২২ সালে দেশটিতে ১৪৭…