অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে জেনিথ লাইফের চেয়ারম্যান-সিইও’র সৌজন্য সাক্ষাৎ
দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি এবং কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বুধবার (২০ মার্চ) অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সচিবালয়ের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের…

