সিলেট থেকে ভোটের প্রচার শুরু তারেক রহমানের, আজ জনসভা

সিলেট থেকে ভোটের প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে শ্বশুরবাড়ির এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেল—যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।’ বুধবার দিনগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ…

শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

দীর্ঘ ২১ বছর পর নিজের শ্বশুরবাড়ি ও পুণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত করা হয়। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমে আসেন তারেক রহমান।সেখানে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতৃবৃন্দ…

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে বিএনপির…

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের  হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মঞ্জুরুল আহসান…

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ এক যুগ পরে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি আত্মসমর্পণ করেন। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।   গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম…

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ডা. তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন। জানা যায়, এই প্রতীকই চেয়েছিলেন তাসনিম জারা। ঢাকা-৯ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী তিনি।…

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

কড়াইল বস্তির বাসিন্দারা যাতে মর্যাদার সঙ্গে মাথা গোঁজার ঠাঁই পায়, সেজন্য সেখানে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই প্রতিশ্রুতি দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই…

নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আজিজুর রহমান দুলাল : “ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠের মাধ্যমে শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক…

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৪০০ ঘর

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০০ ঘরবাড়ি পুড়ে গেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের এ ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান,…

নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র—যেখানে বিভাজনের বদলে ঐক্য, আশা ও নিরাময় হবে রাজনীতির ভিত্তি। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি…