মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি আনুষ্ঠানিকতায় পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: প্রতিষ্ঠার একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১২ই আগস্ট) সকালে মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বর ঘুরে পুনরায় এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। এর…

হাটহাজারীতে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্টাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন। হাটহাজারী থানার অন্তর্গত ওদুদিয়া মাদ্রাসা মসজিদে বুধবার বাদে মাগরিব প্রিন্সিপাল সাহেব দরুদ,সালাম,ও বিশেষ দোয়ার মাধ্যমে মরহুম আরাফাত রহমান…

রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ১১ দলীয় ঐক্যের নেতারা তার পক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র…

অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে। যে চাহিদা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বন্ধ করতে গেলে তারা উল্টো…

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সংকটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছানোয় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, সামিট টার্মিনালে বৈরী…

বেসরকারি দুটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযানে গুনতে হলো বিশ হাজার টাকা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন নামের একটি ডায়ালোসিস সেন্টারে ঔষধ যথাযথভাবে সংরক্ষণ…

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া…

বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পারবে শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে এক দিন শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। …

চরভদ্রাসন উপজেলায় চায়না দুয়ারির দাপট, প্রশাসন ‘বাজেট সংকটে’

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী ও বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয় জেলে, সচেতন নাগরিক ও মৎস্যজীবীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এসব জাল ব্যবহার হলেও কার্যকর অভিযান ও নিয়মিত নজরদারির অভাবে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।  স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও তা পর্যাপ্ত নয়।…

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রত্যেককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘৭১ ও ২৪-এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে…