কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, গাছে ঝুলন্ত মরদেহ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে ঝুলন্ত বাবলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের রামদাস ধনীরাম বলদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি তিন সন্তানের বাবা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টায় গাছের ডাল…

রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বাঘার একটি ভোটকেন্দ্রের অফিসকক্ষ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা পুলিশের। অন্য তিনটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। আগুন দেওয়া ভোটকেন্দ্রগুলো…

সরকার ডামি প্রার্থীর পাশাপাশি ডামি ভোটারও রেখেছে: মঈন খান

সরকার শুধু ডামি প্রার্থী ও দল নয়, নির্বাচনে ডামি ভোটারও রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সব অপকৌশল আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ড. মঈন খান বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে…

নির্বাচনের নিরাপত্তায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন

দ্বাদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তায় প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি জানান, ভোটকেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তায় কঠোরভাবে দায়িত্ব পালনে আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার…

বাগেরহাটে জমাজমি সংক্রান্ত মারপিটে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে শাহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাহিনুরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ…

ফরিদপুর-৩ এ নিজেকে বিজয়ের দারপ্রান্তে মনে করেন স্বতন্ত্র প্রার্থী আজাদ

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ বলেছেন, আগামী ৭ তারিখ হবে ফরিদপুরের মুক্তির দিন। ফরিদপুরের বিজয়ের দিন। এই দিন জনগণ ব্যালটের মাধ্যমে সকল অনিয়ম অত্যাচারের জবাব দিয়ে দিবে। জনগণ রুখে দাঁড়ালে কোন সন্ত্রাসীই টিকতে পারবে না। চাঁদাবাজ, দখলবাজদের সময় ফুরিয়ে এসেছে। এই শহরে সন্ত্রাসীরা আর বেশি দিন টিকতে পারবে না।…

৬ ও ৭ জানুয়ারি হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত

ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা…

মোরেলগঞ্জে নৌকা মার্কার শেষ দিনের নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিণত

বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি জেলা আওয়ামী লীগ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগের শেষ দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ নির্বাচনী পথ সভার আয়োজন…

বিএনপির রাজনীতি না করেও কমিটিতে নাম আসায় স্কুল শিক্ষকের প্রতিবাদ

বিএনপির রাজনীতি না করেও কমিটিতে নাম আসায় প্রতিবাদ করেছেন স্কুল শিক্ষক। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও কমিটিতে নিজের নাম দেখে অবাক ও বিস্ময় প্রকাশ করেছেন এক স্কুল শিক্ষক। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ওই স্কুল শিক্ষক কামরুজ্জামান মাসউদ এক সংবাদ সম্মেলন করে এমনটাই দাবী করেছেন। কামরুজ্জামান মাসউদ আলফাডাঙ্গা পৌর সদরের বাসিন্দা ওয়হিদুর রহমানের…

নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি: শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই ভোটে আসতে ভয় পায় বিএনপি। তারা জ্বালাও পোড়াও আর মানুষ খুন ছাড়া আর কিছু দিতে পারে না’। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে সবশেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আছি ১৫…