মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ অভিবাসী আটক
মালয়েশিয়ার বিশেষ অভিযানে ২০৫ বাংলাদেশীসহ ৫৬১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটককৃতরা বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন ও কামেরুনের নাগরিক। শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির বানডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়। জানা গেছে এই এলাকার জনসাধারণ অবৈধ অভিবাসীদের বিষয়ে অভিযোগ করে। পরবর্তীতে তাদের…

