পিবিআই’র অভিযানে ইজিবাইক চোর চক্রের তিন সদস্য গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট থেকে চুরি করা ইজিবাইক চুরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বাগেরহাট পিবিআই’র একটি চৌকষ টিম । টঙ্গী থানার জামাই বাজার এলাকা থেকে সাদ্দাম, টাঙ্গাইলকে কমলাপুর রেল স্টেশন থেকে মোঃ উজ্জল ও নারায়নগঞ্জ ফতুল্লা থেকে হানিফকে গ্রেফতার করা হয়। বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে গ্রেফতার আসামীদের বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন…

বানিয়াচংয়ে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

শাহ সুমন, বানিয়াচং থেকে: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’এর মাধ্যমে বোরো ধানের চারা রোপণের কর্মসূচির শুভ উদ্বোধন করেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং ও আজমিরীগঞ্জের) নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি । উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও মূল প্রবন্ধ উপস্থাপক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।…

শীতের তীব্রতায় কাবু চা-শ্রমিক দিনমজুররা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চা বাগান ও বনাঞ্চল অধ্যুষিত থাকায় মৌলভীবাজারে কমলগঞ্জে শীতের প্রাদুর্ভাব থাকে বেশি। প্রচন্ড শীতে কাবু হয়ে পড়ছেন এ উপজেলার চা শ্রমিকসহ নিম্ন আয়ের পরিবার সদস্যরা। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের রোগের প্রাদুর্ভাব বাড়ছে। জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ। দরিদ্র পরিবার সদস্যদের মধ্যে গরম কাপড়েরও অভাব রয়েছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও চরম কষ্ট…

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানকে উপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। উপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে যা করার, তা করবে সরকার। বুধবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা…

শার্শায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি: ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৪জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত…

মোল্লাহাটে ৩য় শ্রেণীর শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে নবম শ্রেণীর ছাত্র কর্তৃক তৃতীয় শ্রেণীর শিশু ছাত্রী ধর্ষণের অভিযোগে সোহান (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৪জানুয়ারী) সকালে সোহানকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ধর্ষিতার নানী বাদী হয়ে মোল্লাহাট থানায় মামলা দায়ের করে। গ্রেফতার সোহান উপজেলার কুলিয়া গ্রামের ভারাটিয়া আবুল কালামের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে পুতুল…

৬ প্রকল্পে চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

টেলিটকের ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণসহ ৬ প্রকল্পে চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, গত ১০ বছরে আমরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় মোট পাঁচটা প্রকল্প বাস্তবায়ন করেছি চীনের…

বান্দরবানে চাষীদের উন্নত জাতের গাভী পালন, বায়ো গ্যাস ও ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানে চাষীদের অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে দিনব্যাপী উন্নত জাতের গাভী পালন , বায়ো গ্যাস ও ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২৪ জানুয়ারি (বুধবার ) সকালে বেসরকারি সংস্থা আশার আয়োজনে বান্দরবান সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । এসময় প্রধান অতিথি হিসেবে…

শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির সৈনিক রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর

যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির সৈনিক রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সকাল ১১ টায় শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নং মেইন পিলার দিয়ে আনুষ্ঠানিক ভাবে মরদেহ হস্তান্তর করা হয়। বিজিবির সৈনিকের মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, যশোর ৪৯ বিজিবির…

প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজের শুভেচ্ছা ও অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে গণভবনে যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে অভিনন্দনপত্র তুলে দেন। এ সময় দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সরকারের গৃহীত…