এবার দাম বাড়লো খোলা সয়াবিন তেলের
বোতলজাত সয়াবিন তেলের পর খুচরা বাজারে এবার বাড়ানো হয়েছে খোলা ভোজ্যতেলের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিনের দাম তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। আর খোলা পাম তেলের দাম বেড়েছে লিটারে পাঁচ টাকার মতো। নির্বাচনের আগে সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৩ টাকায় বাজারে ছেড়েছিল ভোজ্যতেলের কোম্পানিগুলো।…

