সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্ট দলকে আর কখনোই…

ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০০ থেকে ১৫০ জনের একটি দল…

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। এসআরবি বিষয়টি নিশ্চিত করেছে। পরে সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার…

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ (বাসস) : দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে এবং ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাসসকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো বাহিনীর…

রাজনীতিতে আসার আগে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ো : শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম…

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, সিদ্ধান্ত ভারতের

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করেছে, এখন বাকি ভারত সরকারের সিদ্ধান্ত। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। তার…

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগানে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়। গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইন বোর্ডে আগুন দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। …

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ হচ্ছে। একই সাথে এই বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে…

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের স্থানীয় সময় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান।   এদিন জাতিসংঘের…

বাসে আগুনের পর বন্ধ, চালু হলো ফার্মগেট মেট্রো স্টেশন

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল স্টেশনটি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম আবার চালু করা হয়। বর্তমানে যাত্রীরা নির্বিঘ্নে স্টেশনে প্রবেশ ও বের হতে পারছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল…