৬৮৩ তম সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ উরস শরীফ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সৈয়দ শাহ মোস্তফা (র.) এর দরগাহ শরীফে আজ থেকে শুরু হয়েছে ৬৮৩তম উরস মোবারক। উরস উপলক্ষে রোববার রাত থেকে দরগায় তৈরি হচ্ছে শিরনী। দরগার বাইরে বসেছে মনোহারী পণ্যের মেলা। দূর দূরান্ত থেকে দরগায় আসছেন ধর্মপ্রাণ ভক্তরা। মৌলভীবাজারে প্রতিবছর সৈয়দ শাহ মোস্তফা (র.) এর দরগাহ শরীফে উরসের আয়োজন করা হয়। উরসকে কেন্দ্র…

শীতে কাঁপছে কলাপাড়া, ঠান্ডায় এক চায়না শ্রমিকের মৃত্যু

লাবিব হাসান, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার আজ সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে ঘণ কুয়াশায় গোটা উপজেলায় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রচন্ড শীতে সোমবার সকালে কলাপাড়ায় নির্মানাধীন আরএনপিসিএল বিদ্যুত কেন্দ্রে প্রচন্ড শীতে হৃদরোগে আক্রান্ত হয়ে চায়না শ্রমিক রেন ঝি (৩৯) মারা গেছে। এ বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত দোভাষী নুরুল…

তীব্র শীতে বান্দরবানে বাড়ছে রোগীর সংখ্যা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে কয়েকদিনের তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের জনজীবন। এ অবস্থায় বাড়ছে নানা ধরনের রোগব্যাধি।শীতের প্রকোপে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এদিকে শীতের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা। ১০০ শয্যার বান্দরবান সদর হাসপাতালে প্রতিদিনই গড়ে ২০০ থেকে ২৫০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে, পাশাপাশি নানা ধরনের রোগ…

বাগেরহাটে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

বাগেরহাটের দুই তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. শাকিল সরদার (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এর আগে নির্যাতিতা এক তরুণী (২১) বাদী হয়ে ফকিরহাট থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। অপর আসামি…

মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক নূর আহম্মেদ (৪০) নিহত হয়েছে। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন। নূর আহম্মেদ নেত্রকোণার মদন উপজেলার…

নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে কালো পতাকা মিছিল

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ULF) কুড়িগ্রাম জেলা ইউনিটের আইনজীবীরা। রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবন থেকে একটি মিছিল শুরু হয়ে আদালত পাড়ার গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে জেলা জর্জ আদালত ভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ…

বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের সভা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারী) সকালে রুপান্তরের কাযালয়ে অপরাজিতা নেটওয়ার্কের সদর উপজেলা শাখার সভাপতি রহিমা খাতুন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিলা খাতুন এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন। এসময় অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলে অপরাজিতা প্রকল্পের জেলা প্রোগ্রাম…

পৌষ সংক্রান্তি ঘিরে শেরপুরে মাছের মেলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে পৌষ সংক্রান্তি উপলক্ষে বসেছে মাছের মেলা। বাহারি রকমের মাছ নিয়ে দূর-দূরান্ত থেকে মেলায় আসছেন বিক্রেতারা। এসব মাছ দেখে উল্লাসের শেষ নেই ক্রেতাদেরও। বেচাকেনায় হাঁক-ডাক, আর মাছ প্রদর্শনীর ব্যস্ততায় দুদিনের এ মেলা বেশ জমে ওঠেছে। কনকনে ঠান্ডা আর শীত উপেক্ষা করে শনিবার (১৩ জানুয়ারি) রাতে কুশিয়ারার পাড়ে শুরু…

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪০ (চল্লিশ) পুরিয়া হেরোইন ও ২৫০ (দুইশত পঞ্চশ) গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা আনুমানিক ৩টার সময় ও রবিবার সকাল সাড়ে ১০টার সময় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটক আসামীরা হলো, বেনাপোল বড় আচঁড়া (ট্রার্মিনাল…

প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় ছাত্রদল নেতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন এক ছাত্রদল নেতা। জানাজার সময় খোলা হয়নি পায়ের ডান্ডাবেড়ি। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম মো. নাজমুল মৃধা। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেছ…