ট্রেনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের অ্যাটেনডেন্ট আক্কাস আলী গ্রেফতার
লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ট্রেনটির অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকালে ট্রেনটিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় একটি মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস…

