বাগেরহাটে কাঠাল গাছ থেকে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া পশ্চিমপাড়ার এক কাঁঠাল গাছ থেকে আম্বিয়া বেগম (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম। দুই সন্তানের জননী নিহত আম্বিয়া বেগম ফকিরহাট সদর…

