Popular Posts

অবশেষে বাংলাদেশের হয়ে খেলতে আসছেন হামজা চৌধুরী

আগামী মার্চে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। এ সময় বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার কথা বাংলাদেশের। এই ক্যাম্প থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হামজার। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমের খান।

বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। ইংল্যান্ডের অনূর্ধ্ব দলে খেলেছেন এই ফুটবলার।

হামজা চৌধুরী এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতেন। এরপর ধারে বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও। বেশ কয়েকবার তার বাংলাদেশে খেলার ব্যাপারে গুঞ্জন ছড়ায়। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপে নিতে যাচ্ছে।

এর আগেও সৌদি আরবে ক্যাম্প করেছে বাংলাদেশ । সুফল পাওয়ায় আবারও সেখানে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা, থাকবেন হামজা চৌধুরীও।

Facebook Comments Box
Share: