চট্টগ্রাম নগরীর লালখান বাজারের হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মিষ্টিতে তেলাপোকাসহ নানা অপরাধে জনপ্রিয় মিষ্টান্ন বিক্রয়কেন্দ্র হাইওয়ে সুইটস-কে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। উপ-পরিচালক…

