চসিক মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার দ্বন্দ্ব চরমে, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিষয়টি এখন গড়িয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় পর্যন্ত। এ নিয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠন…

সদরপুরে আপন পিতার বিরুদ্ধে নিজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে আপন পিতার বিরুদ্ধে নিজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর কোলপাড় গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মেয়েটির মা। অভিযুক্ত পিতার নাম শামীম, সে একই ইউনিয়নের চর চাঁদপুর কোলপাড় গ্রামের শাজাহান বেপারী পুত্র। ভুক্তভোগী মেয়েটির নাম শামীমা আকতার, বয়স আনুমানিক ১১…

আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শষ্য ভান্ডার খ্যাত হাওর কাউয়াদীঘি অধ্যুষিত রাজনগরে আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এবার আনন্দের হাঁসি ফুটে উঠেছে। বিগত ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় চরম ভাবে ক্ষতিগ্রস্ত রাজনগরের কৃষকদের এবার এক বুক আশা নিয়ে নতুন ধান ঘরে তুলতে মাঠে নেমেছে। এবছর রাজনগরে মোট ১১হাজার ৬শ ৫৫ হেক্টর জমিতে…

সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলম গ্রুপ ও ইবি’র ৬৭ জনের বিরুদ্ধে মামলা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (ইবিবিএল) থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধারসহ ব্যাংকের সাবেক ও বর্তমান ৬৭ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ গতকাল রবিবার মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। যেকোনো…

অযত্ন আর অবহেলায় বিবর্ণ সাতক্ষীরার কেয়ারগাতি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা: সময়ের স্রোতে অযত্ন আর অবহেলায় জৌলুস হারাতে বসেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ঐতিহ্যবাহী কেয়ারগাতি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটির বর্তমান অবস্থা স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে হতাশার জন্ম দিয়েছে। ঐতিহাসিক কেয়ারগাতি গ্রামে মহান মুক্তিযুদ্ধের সময় এক রক্তক্ষয়ী নৌযুদ্ধ সংঘটিত হয়েছিল। দেশের জন্য আত্মত্যাগকারী বীর…

নির্বাচন পেছালে দেশের সর্বনাশ হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠবে। সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে বলেন, “নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে।…

চট্টগ্রামে আগ্রাবাদ ও হালিশহর বিদ্যুৎ বিতরণ বিভাগে দুদকের অভিযান

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৯ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা…

চট্টগ্রাম নগরীর সদরঘাটের শতবর্ষী কালী মন্দিরে গয়না-টাকা চুরি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামে দেড়শ বছরের পুরোনো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রোববার (৯ নভেম্বর) ভোররাতের মধ্যে নগরীর সদরঘাট কালী মন্দিরে এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা মন্দিরের সেবায়েতদের। মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য জানান, প্রায় ১৫০ বছরের পুরোনো এই…

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওইদিন রাস্তায় কোনো সমাবেশ বা মিছিল দেখামাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পুলিশের…

বিএনপি’র বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে তোলপাড়

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপি’র একটি উঠান বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রচারের অংশ হিসেবে শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করা হয়। জায়ফরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের…