আলফাডাঙ্গায় গ্যাসের চুলার লিকেজ থেকে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গ্যাসের চুলার লিকেজ থেকে এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের এনায়েত মন্ডলের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। ঘরের ভেতরে তখন উপস্থিত ছিলেন এনায়েত মন্ডল (৩৫) ও রবিউল মন্ডল—উভয়েই মৃত ইদ্রিস মন্ডলের ছেলে; এছাড়া ছিলেন কালন মন্ডল (৬০), পিতা মৃত…

