কুষ্টিয়ায় ডিসির সরকারি মোবাইল নম্বর হ্যাক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে। এর মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। খোঁজ নি‌য়ে জানা গেছে,‌ জেলা প্রশাস‌কের সরকা‌রি নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে “২৫ হাজার টাকা পাঠাবেন” বলে জানানো হয়। প্রতারক চক্রটি হ্যাক হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এস‌এম‌এসে যোগাযোগ করে তাদের বিকাশ বা অন্য মোবাইলে মানি-পেমেন্ট…

বেকি লেক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে 

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের বেকি লেক দেশের অধিকাংশ মানুষের কাছে এখনো অজানা রয়ে গেছে। বড়লেখা উপজেলার পাথারিয়া ঐতিহ্যবাহী চা বাগান একটি। এই বাগানের বুক চিরে বেকি লেকটি যেন প্রকৃতির এক রত্ন। চারদিকে বিস্তীর্ণ সবুজের সমারোহে চা গাছের সারি, পাখির গুঞ্জন, বানরের খেলা, আর লেকের…

সাতক্ষীরার সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে একটি শটগান ও ২৭ রাউন্ড গুলিসহ এস এম সাইফুল ওয়াদুদ (৫১) নামে এক বনদস্যুকে আটক করেছে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের একটি দল। আটক সাইফুল ওয়াদুদ মুন্সীগঞ্জ ইউনিয়েনর জ্যোতিন্দ্রনগরের মৃত আবু বক্কর সরদারের ছেলে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন ছোট ভেটখালি এলাকা…

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণ: চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেল ৩২ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৩৯৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৩২ জন। সব মিলিয়ে ১ হাজার ২৩৬ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ ফল প্রকাশ করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবার…

তারেক রহমানের সঙ্গে লন্ডনে চসিক মেয়রের সাক্ষাৎ, নগর সরকার গঠনের দাবি জানালেন ডা. শাহাদাত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ বৈঠকে মেয়র ডাঃ শাহাদত নগর সেবা ব্যবস্থায় বিদ্যমান সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে ‘নগর সরকার’ গঠনের দাবি জানান। বিএনপি ক্ষমতায় এলে এই উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। শনিবার…

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তরুণী’র মৃত্যু, আশংকাজনক অবস্থায়-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুই তরুণী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মোছাঃ তামান্না বেগম (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় মোছাঃ রিয়া (২২) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিভির পর্যবেক্ষণে রয়েছেন। দু’জনই কুলাউড়ার বরমচাল ইউনিয়নের বাসিন্দা। নিহত তামান্না উপজেলার বরমচাল পশ্চিম সিংগুর গ্রামের…

একটি সেতুর আশায় হাজারো মানুষের দীর্ঘ প্রতীক্ষা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চার দশকেরও বেশি সময় ধরে স্বপ্নের একটি সেতুর আশায় অপেক্ষা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের নলোয়ারপাড় ও আশপাশের গ্রামের হাজারো মানুষ। মাত্র ৬০ ফুটের একটি সেতুর অভাবে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে যাতায়াত করেন শত শত মানুষ। এর মধ্যেই রয়েছে অসংখ্য শিক্ষার্থী—যাদের প্রতিদিনের স্কুলে যাওয়া-আসা নির্ভর করে এই…

কুমিল্লায় ছাত্রলীগের কর্মসূচিতে যোগ না দেওয়ায় ছাত্রকে মারধর ও হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার: কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কর্মসূচিতে জোরপূর্বক অংশ নিতে চাপ দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৬ নভেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মো. ইব্রাহিম (২৪) কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. ইব্রাহিম ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়…

নদী নয় যেন ময়লার বাগাড়ে বিস্তৃত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের মধ্যদিয়ে প্রবাহিত হয়ে দেশের বৃহৎ হাওর হাকালুকিতে মিলিত হয়েছে জুড়ী নদী। শহরের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজার দুটি জুড়ি নদীর তীরে অবস্থিত। বাজার দুটির ময়লা-আবর্জনার কারণে ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। ব্রিটিশ শাসনামলে স্থাপিত ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজারের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছে শহরের শিশুপার্ক সেতু। এই সেতু থেকে নিয়মিত…

সরকারি রাস্তার উপর পাঁকা ঘর নির্মাণের অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: তালা উপজেলার আটারই এলাকার সরকারী রাস্তার উপর পাঁকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় খায়রুল মোড়ল নামে জনৈক ব্যাক্তি অদৃশ্য ক্ষমতাবলে উর্ধ্বমূখী সম্প্রসারিত ভবনের ইতোমধ্যে একতলা ছাঁদ ঢালাই হয়েছে। অভিযোগে জানানো হয়, উপজেলার আটারই গ্রামের মফেজ উদ্দিন মোড়লের ছেলে খায়রুল মোড়ল প্রায় ২ মাস আগে থেকে আটারই সরকারী প্রাথমিক বিদ্যালয়…