আমিরাতের পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাবের হোসেন চৌধুরীর বৈঠক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দুবাইয়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় এ বৈঠক হয়েছে। বৈঠকে পরিবেশমন্ত্রী চৌধুরী এবং মন্ত্রী আল দাহাক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বন সংরক্ষণ এবং…

হজে গিয়ে ভিক্ষা করলে ৭ বছরের জেল

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে কেউ কেউ ভিক্ষা করলে তাকে ৭ বছর কারাগারে থাকতে হতে পারে। সৌদি বিচার বিভাগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা বলা হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে গলফ নিউজ। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবে হজে গিয়ে ভিক্ষারত অবস্থায় ধরা পড়লে ৭ বছরের কারাবাস ও ৫০ লাখ সৌদি রিয়াল…

আমিরাতে জিয়া পরিষদের আলোচনা সভা

দেশের ৯৫ শতাংশ জনগণ ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে আমিরাতে জিয়া পরিষদের আলোচনা সভা এমনটা বলেছেন ব্যারিস্টার মীর হেলাল। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আমিরাতের শারজায় জিয়া পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটি, পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘এ দেশের মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা…

দুবাইয়ের সাথুয়ায় বাংলাদেশি রেস্টুরেন্টের উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সফল হচ্ছেন বাংলাদেশিরা৷ চাকুরির পাশাপাশি একক ও যৌথ উদ্যোগে চালু করছেন নানা ব্যবসা৷ সেই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন দেশিয় স্বাদের রেস্টুরেন্ট৷ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুবাইয়ের সাথুয়া এলাকায় ফ্রেশ মার্কেটের পাশে বাংলাদেশি মালিকানাধীন আবরার এন্ড আয়জাল নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। সত্ত্বাধিকারী রেজাউল করিম স্থানীয়…

প্রবাসীদের সমস্যা সমাধানে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর অঙ্গিকার

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের নানা দাবি ও অভিযোগ শুনে সমাধানের অঙ্গিকার করলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার (১৪ ফেব্রুয়ারি) শারজায় সিলেটের সর্বস্তরের প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অঙ্গিকার করেন। মন্ত্রী বলেন, ‘আরব আমিরাতে আসার পর থেকে প্রবাসীরা নানা অভিযোগ ও দাবি তুলে জানিয়েছেন। বিশেষ করে রাষ্ট্রীয় খরচে মৃত প্রবাসীর লাশ…

অভিবাসী শ্রমিক পাঠানো ও গ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান

স্মার্ট বাংলাদেশ গড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসীদের আরো দক্ষ করে গড়ে তোলার গুরুত্বের বিষয় তুলে ধরেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় তিনি অভিবাসী শ্রমিক পাঠানো ও গ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। বৈশ্বিক অভিবাসন মানদণ্ড অনুসরণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন৷ গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান সপ্তম…

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি মারা গেছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি দম্পতি। নিউইয়র্ক সময় শুক্রবার রাত ১১টায় হয় এ দুর্ঘটনা। নিহতরা হলেন ৪৫ বছর বয়সী হাফিজ আহমেদ ও তার স্ত্রী ৩৫ বছর বয়সী সাথী আহমেদ। হাফিজ আহমেদের বাড়ি গাজীপুর ও তার স্ত্রী সাথী আহমেদের বাড়ি বরিশাল। নিউইয়র্কের জ্যামাইকাতে থাকতেন তারা। নিউইয়র্ক থেকে বিংহামটনে যাচ্ছিলেন হাফিজ ও সাথী। সাথে…

স্টার গোল্ডের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ কিলি পল ও রোমান খান

বিদেশের মাটিতে বাংলাদেশকে ব্রান্ডিং করছে স্টার গোল্ড গ্রুপের পন্য। শুধু বাংলাদেশিদের মধ্যে নয়, বিদেশিদের কাছেও অত্যন্ত জনপ্রীয় এই ব্রান্ডের পন্যগুলো। কোম্পানির সম্প্রসারণের ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি হবে। সম্প্রতি স্টার গোল্ড ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন…

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ইতালিতে সড়ক দুর্ঘটনায় শামস বাসার (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় দেশটির লিগুরিয়া অঞ্চলের রাজধানী জেনোভায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন বাংলাদেশি। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত বাসার ঢাকার উত্তরার আজিমপুরের মোহাম্মদ…

সৌদি ও মালয়েশিয়ার তিন প্রবাসী সাংবাদিকের স্মরণে আরব আমিরাতে শোকসভা

প্রয়াত তিন প্রবাসী সাংবাদিকের স্মরণে শোকসভা করেছে সংযুক্ত আরব আমিরাতের পেশাদার গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। সদস্য প্রয়াত এই তিন সাংবাদিকের মধ্যে দুইজন সৌদি আরব প্রবাসী। এরা হলেন- একাত্তর টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন ও চ্যানেল আইর রিয়াদের চিত্রগ্রাহক মো. হানিফ মিয়া। প্রয়াত অপর সাংবাদিক হলেন মালয়েশিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রবাসী কন্ঠ পত্রিকার সম্পাদক…