শীতের দাপটে কাঁপছে চায়ের জনপদ শ্রীমঙ্গল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শুরু হয়ে গেছে শীতের দাপট। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় পুরো জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। দেশের আজ সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নেমেছে। শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানায়, শনিবার (৬ই ডিসেম্বর) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি…

আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে হাটহাজারী সমিতির বর্ণাঢ্য মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দুবাইয়ের মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব। শুক্রবার (৫ ডিসেম্বর) হাটহাজারী সমিতি ইউএই’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে ২৫০০ এর বেশি প্রবাসী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সের প্রবাসীরা পরিবার-পরিজনসহ আনন্দঘন সময় কাটান। আয়োজনের মধ্যে, শিশু-কিশোরদের আমিরাতের জাতীয় পোশাক প্রতিযোগিতা,…

‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপনে ৪০ হাজার লোকের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন করে ‘বাবরি মসজিদ’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। আজ শনিবার দুপুরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। এ আয়োজনে সৌদি আরব থেকে আলেমদের নিমন্ত্রণ জানানো হয়েছে। এ আয়োজনকে ঘিরে ৪০ হাজার মানুষের জন্য রান্না করা হচ্ছে বিরিয়ানি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ও বিজেপি ঘুরে তৃণমূলে…

আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা দুই কারণেই সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা তৃতীয় বারের মতো পেছানো হয়েছে।  জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন…

আল জাজিরার বিশ্লেষণ: দিল্লিতে পুতিন-মোদির মধ্যে আলোচনা হলো যেসব বিষয়ে

বিশ্বের সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন। পশ্চিমা চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি ও ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনার পটভূমিতেও দুই নেতা তাদের সম্পর্ককে স্থিতিশীল শক্তির প্রতীক হিসেবে তুলে ধরেছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদি এই সম্পর্ককে ‘মেরু নক্ষত্রের মতো অটল’ বলে প্রশংসা করেছেন।…

আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা চালু

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এ সেবার উদ্বোধন করা হয়। বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম প্রধান অতিথি হিসেবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ…

বিএনপির মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ, সোমবার জরুরি সংবাদ সম্মেলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৭২ আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এ দিয়ে বিএনপির মিত্র ১২ দলীয় জোট নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে ডাকা বৈঠকে বিএনপির এ সিদ্ধান্তে ‘বিস্মিত ও ক্ষুব্ধ’…

খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে জার্মানি থেকে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আনা এয়ার অ্যাম্বুলেন্সটি শ‌নিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর শনিবার রাতে বা রোববার ভোরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে এয়ার অ্যাম্বুলেন্সটি। ঢাকাস্থ কাতার দূতাবাসের…

খালেদা জিয়াকে দেখে ধানমণ্ডিতে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে ধানমণ্ডিতে মায়ের বাসায় যান ডা. জুবাইদা রহমান। এর আগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেই শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তিনি। সকাল…

দেশে পৌঁছে এভারকেয়ারে জুবাইদা

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নেমেই হাসপাতালে গেছেন পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে জুবাইদার গাড়ি বহর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে বেলা পৌনে ১১টায় জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে বেলা সোয়া ১১টার দিকে সরাসরি হাসপাতালে রওনা হন তারেকপত্নী…