ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করতে লন্ডনে জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রস্তাবটি না পড়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পর সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করতে লন্ডনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কয়েকদিনের আলোচনা শনিবার (৬ ডিসেম্বর) কোনো স্পষ্ট অগ্রগতি ছাড়াই শেষ হয়। এর পরপরই জেলেনস্কি আরও আলোচনার প্রতিশ্রুতি…

প্রবাসীদের নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন আড়াই লাখ ছাড়িয়েছে। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে ইসির ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর…

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় অব্যাহতি পেলেন ফজলুর রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের আয়োজনে কুলাউড়ায় মশাল মিছিল ও সমাবেশ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে লালদিয়া পানগাঁও টার্মিনাল ইজারাচুক্তি বাতিল, লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দেয়ার পায়তারার প্রতিবাদে এবং জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবীতে শনিবার (৬ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কুলাউড়া দক্ষিণ বাজার বাস স্ট্যান্ড থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজারস্থ…

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবি তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে মোবাইল ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা আগারগাঁও প্লেকার্ড ও ব্যানার হাতে ভিড় করেন।  ব্যবসায়ীদের প্রধান তিনটি দাবি হলো- এনইআইআর সংস্কার, মোবাইল…

প্রবাসী নিবন্ধন ছাড়াল দুই লাখ ২৪ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন দুই লাখ ২৪ হাজার ১৪২। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪ হাজার ২ জন এবং মহিলা ২০ হাজার ১৪০ জন। বেলা ১১টা পর্যন্ত পোস্টাল ব্যালট অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে। নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট…

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি

য়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে তাৎক্ষণিকভাবে তার চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।  আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন…

চূড়ান্ত হলো ফুটবল বিশ্বকাপের সব গ্রুপ, এক নজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২ গ্রুপের সবগুলো দল। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের জন এফ.কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। তিন স্বাগতিক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে আগেই রাখা হয় তিনটি গ্রুপে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল পড়েছে আলাদা গ্রুপে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে দুই দলই। আর্জেন্টিনা পড়েছে ‘জে’…

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে : ডা. জাহিদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (০৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল…

উৎসবের রঙে রঙিন সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস এবারও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পরিণত হয়েছে এক বর্ণিল মিলনমেলায়। স্থানীয় নাগরিকদের মতোই বাংলাদেশি প্রবাসীরাও বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস-আল-খাইমা, ফুজিরাহ ও আল-আইন—পুরো দেশজুড়েই ছিল আলোকসজ্জা, শোভাযাত্রা ও নানা আয়োজনের রঙিন ছোঁয়া। এবারের জাতীয় দিবস উপলক্ষে এনটিভি ইউএই দর্শক ফোরাম আয়োজন করে একটি…