আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সেখানে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা…

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন সেন্টারে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা ৩০ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সম্মিলিত প্রচেষ্টায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সফল হয়েছে। ফিরে আসা এই ১৭৪ জন…

শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের…

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ইতোমধ্যে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি, ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল।তবে সরকার দেশি-বিদেশি স্কলারদের সঙ্গে আলোচনা করেছে। ইন্টারন্যাশনাল বার্গেনিং ও নেগোসিয়েশন করেছে। অল্টারনেটিভ সোর্সিং করেছে। আজ কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি।অন্য…

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  তিনি বলেন, ‘বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রোগ্রাম রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে।…

বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ও ফুটবল ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশেরমত বান্দরবানে ও চলছে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। এরই ধারাবাহিকতায় ৫মে (মঙ্গলবার) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর কাবাডি ও ফুটবল ফাইনাল খেলা। সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন…

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকারসূত্রে পাওয়া জানিয়ে এ নিয়ে দুশ্চিন্তা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য দেশের স্বার্থ সুরক্ষা…

বান্দরবানে ২০ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৪ যুবক

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : প্লাষ্টিকের প্যাকেটে মোড়া ইয়াবা ট্যাবলেট মুখ দিয়ে খেয়ে তা পেটে জমা রেখে নিদিষ্ট গন্তব্যে পৌঁছার পর মলত্যাগ করে সেই মল আবার নিজে পরিস্কার করে ইয়াবাগুলো বের করে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে যুব সমাজকে ধবংস করে দিচ্ছে একটি চক্র। এমনি একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সিপিসি-৩ ।…

ইউএই-তে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্কতা: ব্যক্তিগত চ্যাটও আইনের আওতায়, হতে পারে ৫ লক্ষ দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে (UAE) হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন কিছু আইনি নির্দেশনা ও সতর্কতা জারি করা হয়েছে। খলিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ মেসেজও এখন আইনের আওতামুক্ত নয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৫টি বিষয় নিচে তুলে ধরা হলো: ১. ব্যাংকিং সেবায় হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ: সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল ব্যাংক গত ১ মে থেকে সমস্ত আর্থিক…

খুদে খেলোয়াড়দের প্রধানমন্ত্রী: “বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে”

ক্ষুদে ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “খেলাধুলার মাধ্যমে তোমরা বাংলাদেশকে পৃথিবীর মাঝে তুলে ধরবে। তোমরা একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে।” সিলেট জেলা স্টেডিয়ামে আজ শনিবার (২ মে) বিকেলে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন,…