ডামি প্রার্থী, ডামি ফলাফল, ডামি শপথ বললেন রিজভী
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতারণার ডামি নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নির্বাচনকে কেউ স্বীকৃতি দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানের…

