কুড়িগ্রামে তিন বছরের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে দিলেন পুলিশ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় বাবা নিজের তিন বছরের সন্তানকে আটকে রেখে তার স্ত্রীর কাছে টাকা দাবি করে এমন একটি ঘটনা কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় অভিযোগ করেন শিশু ভিকটিমের মা। রৌমারী থানার অন্তর্গত নটানপাড়া এলাকার ৩ বছরের শিশু জারি এর পিতা দীর্ঘদীন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রায় তার স্ত্রীকে বাবার বাসা থেকে টাকা…

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, রোয়াংছ‌ড়ির দেবতাখুম ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: আগামী ২২ জানুয়ারি (সোমবার) থেকে বান্দরবানের রোয়াংছ‌ড়ির দেবতাখুম ভ্রমণ করতে পারবেন স্থানীয় ও দেশী- বিদেশি পর্যটকরা। এর আগে ২০২৩ সা‌লের ১৪ জুলাই থে‌কে জ‌ঙ্গি অভিযা‌নের কার‌ণে রোয়াংছ‌ড়ি‌র দেবতাখুমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোয়াংছড়ির…

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বীর বাহাদুরকে বরণ

বাসুদেব বিশ্বাস,বান্দরবান:বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পাহাড়ের অপরাজিত বীর পার্বত্য ৭ম বারের মত নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উ শৈ সিং এমপিকে বরণ করেছে পার্বত্যবাসী। গত ১৮ জানুয়ারী (বৃহষ্পতিবার) বিকেলে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে চট্টগ্রাম থেকে সড়কপথে বান্দরবান ফিরলে আওয়ামী লীগের উদ্যোগে তাঁকে বান্দরবানের স্থানীয় রাজারমাঠে রাজকীয় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এর আগে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের…

চট্টগ্রাম কবিতা পরিষদের উদ্যোগে ‘এক জিবনের পদচিহ্ন’ সম্মাননা স্মারকের মোড়ক উম্মোচন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ কবি আরিফ চৌধুরীর ৬০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘চট্টগ্রাম কবিতা পরিষদ’ কবি সম্বর্ধনা, এক জিবনের পদচিহ্ন সম্মাননা স্মারকের মোড়ক উম্মোচন ও কথামালা অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৭ জানুয়ারি’২৪ ইং বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লেখক ও প্রকাশক শাহ আলম নিপু। লায়ন লুবনা…

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ ঘটনার বেশ সাড়া ফেলেছে। এদিন বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা। জানা যায়, গত রমজানে ফেসবুকের মাধ্যমে ওই নারীর…

নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক হয়নি, তবে জাতি সংকট থেকে রেহাই পেয়েছে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘খুব একটা অংশগ্রহণমূলক’ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, একটা বড় রাজনৈতিক অংশ শুধু নির্বাচন বর্জনই নয়, তারা এটিকে প্রতিরোধ করারও ঘোষণা দিয়েছিল। নির্বাচন আয়োজনে আমাদের পথটি কুসুমাস্তীর্ণ ছিল না। সেখানে কণ্টক ছিল, শঙ্কা ছিল। তারপরও সবার সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচন উঠিয়ে আনা হয়েছে। সাময়িকভাবে…

৩০ বছরের বয়সে ৩১ মামলা

সুরুজ মিয়ার বয়স ৩০। কিন্তু এ বয়সেই মাদক সাম্রাজ্যের একটি অংশে বেশ নামডাক তার। এরইমধ্যে ৩১ মামলার আসামিও সে। পুলিশের হাতে ধরাও পড়েছে অর্ধশতাধিকবার। কিন্তু ধূর্ত সুরুজকে আটকে রাখা যায়নি। আইনের ফাঁক দিয়ে বার বার জামিন পেয়ে বের হয়ে গেছে সে। বুধবার (১৭ জানুয়ারি) তেজগাঁও থানার কারওয়ানবাজার থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তেজগাঁও থানা…

টঙ্গীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক এলাকার জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল কবির বলেন, সন্ধ্যা…

বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে টানেলের ভেতর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে ধাক্কা দিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্যানেলের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে সড়কের বৈরাগ এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সিকিউরিটি পোস্ট ভেঙে দায়িত্বরত একজন নৌবাহিনীর…

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা হলেন, পুতুল বেগম, কালা মিয়া, তাজুল ইসলাম ছোটন, আলো আক্তার, জহুরা বেগম, রুনা আক্তার ও সোহেদা বেগম। এদের মধ্যে পুতুল বেগমকে আশঙ্কাজনক অবস্থায়…