বেনাপোলে র্যাবের হাতে অস্ত্রসহ দুই যুবক আটক
মো. রাসেল ইসলাম: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২টি দেশীয় পিস্তলসহ রুবেল হোসেন ও ইয়াসিন আলম নামে দুইজনকে আটক করেছে র্যাব। রোববার (৩ ফেব্রুয়ারী) সকালে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক রুবেল হোসেন পুটখালী গ্রামের জালাল উদ্দিন এর ছেলে ও ইয়াসিন একই গ্রামের খোকন ধাবকের ছেলে। এ ব্যাপারে যশোর র্যাব ক্যাম্পের দায়িত্বরত সদস্য…

