ড্রাইভিং লাইসেন্স নবায়নে জটিলতা: চুয়াডাঙ্গায় চালকদের মানববন্ধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি: জন্ম তারিখ সংশোধন করে ড্রাইভিং লাইসেন্স নবায়ন না হওয়ায় চুয়াডাঙ্গায় আবারও মানববন্ধন করেছে পেশাদার গাড়ী চালকরা। দীর্ঘদিনের আন্দোলনের ফলে স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম সচল হলেও থমকে আছে নন-স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম। আজ বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে বীর মুক্তিযোদ্ধা, কয়েক জেলার শতাধিত গাড়ী চালক ও তাদের স্বজন এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা…

