ফরিদপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরির শুভ উদ্বোধন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ‘বই জ্ঞানের আলো ছড়ায়’ এই বার্তাকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি তরুণ সমাজকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লাইব্রেরিটির যাত্রা শুরু হয়। আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি…

