বিসিবির নতুন প্রধান নির্বাচক লিপু, বাদ গেলেন নান্নু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। ২০১৬ সালে ফারুক আহমেদ দায়িত্ব ছাড়লে মিনহাজুল আবেদিন নান্নু জাতীয় দলের প্রধান নির্বাচক হন। এরপর বারকয়েক মেয়াদ বেড়েছে তার। প্রায় আটটি বছর ছিলেন এই দায়িত্বে। নান্নুর মেয়াদে জাতীয় দলের অনেক সাফল্য আছে। তবে দীর্ঘদিন প্রধান নির্বাচকের পদে একই…

ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগীতা চায় সৌদি আরব

ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন সৌদি আরব এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূত। দুজনের সঙ্গে দেশের খেলাধুলা নিয়ে কথা হয়েছে। সেখানেই আলোচনাকালে বাংলাদেশ, সৌদি আরব এবং মালয়েশিয়ার ফুটবল নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায় পাপন বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার কথা তুলে ধরেন। সৌদি আরব এবং মালয়েশিয়ার ফুটবল র‍্যাংকিং পার্থক্যটা অনেক বেশি হলেও পাপন জানিয়েছেন, এসব…

অসুস্থ বাফুফের সভাপতি সালাউদ্দিনের বাসায় ক্রীড়ামন্ত্রী পাপন

দীর্ঘদিন ধরে অসুস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তার বাইপাস সার্জারি হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সীমিত পরিসরে সাক্ষাৎ করছেন তিনি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাফুফে বসের শারীরীক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসায় যান। সেখানে সাক্ষাৎ শেষে উপস্থিত…

বান্দরবানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বান্দরবান জেলা পরিষদ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান এলজিইডির উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান এলজিইডি চত্বরে রবিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ ও পুরষ্কার বিতরন করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী ড.মো.জিয়াউল…

বান্দরবানে বর্ণিল আয়োজনে বিগ বস ক্রিকেট টুর্নামেন্ট

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে বর্ণিল আয়োজনে বিগবস ক্রিকেট টুর্নামেন্ট (সিজন ওয়ান) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০২ ফেব্রুয়ারী (শুক্রবার) বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এমদাদ আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুজিবুর রশিদ।এসময় বিশেষ অতিথি হিসেবে…

আমিরাতে হাটহাজারী সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এটি জনপ্রিয়তার শীর্ষে। দূর প্রবাসেও জনপ্রিয় এই খেলা থেকে দূরে সরতে পারেনি বাংলাদেশি প্রবাসীরা। মন মানসিকতাকে চাঙা রাখতে ও শারীর চর্চার অংশ হিসেবে প্রবাসেও আয়োজন হয় ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রামের হালদা নদীর নামে আজমানে প্রবাসীদের সংগঠন হাটহাজারী সমিতির উদ্যোগে ‘হালদা ফুটবল টুর্নামেন্ট’ এর আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার (৩১ জানুয়ারি)…

বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আপাতত না খেলার ঘোষণা দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিকে চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির পেসার ও অধিনায়ক মাশরাফি চোটের কারণে বোলিং করতে পারছিলেন না নিয়মিত। ম্যাচ খেলার মতো ফিটও নন তিনি। তবু খেলে যাওয়ায় শুরু থেকেই সমালোচিত হচ্ছিলেন জাতীয় দলের সাবেক এই…

‘আনফিট’ মাশরাফীকে খেলানোয় টুর্নামেন্টকে ছোট হচ্ছে: মাশরাফি

প্রথম ম্যাচে অল্প রান আপ নিয়ে বল করেছেন ২ দশমিক ৩ ওভার, আর দ্বিতীয় ম্যাচে বলই করেননি মাশরাফী বিন মোর্ত্তজা। তবে তার সামগ্রিক বোলিং দেখে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতন মনে হচ্ছিলো না। ‘আনফিট’ মাশরাফীকে খেলানোয় টুর্নামেন্টকে ছোট হচ্ছে বলে মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ৪০ পেরুনো মাশরাফি গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ…

একদিনের জন্য লিভারপুলের কোচ হলেন ক্যান্সারে আক্রান্ত সভেন গোরান এরিকসন

কোচিং ক্যারিয়ারের বয়স ৩০ বছর। কাজ করেছেন বিশ্বের বড় বড় ক্লাবের সাথে। তার অধীনেই খেলেছেন ল্যাম্পার্ড, জেরার্ড, বেকহ্যাম, রুনিদের মত কিংবদন্তি ফুটবলাররা। ২০০৬ বিশ্বকাপে যার অধীনে খেলেছিল ইংল্যান্ডের গোল্ডেন জেনারেশন। হ্যা, কথা হচ্ছে- কিংবদন্তি সুইডিশ কোচ সভেন গোরান এরিকসনের। শুধু ইংল্যান্ডই নয়, কোচ ছিলেন বেনফিকা, রোমা, লাতসিও এবং ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের। কিন্তু কখনও কাজ…

বিপিএলের প্রথম ম্যাচে শরীফুল ইসলামের হ্যাটট্রিক

শরীফুল ইসলামের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে পাকিস্তানের খুশদিল শাহ মারলেন দুই ছক্কা। শরীফুলের ওভারটি তখন ম্যাচ পরিস্থিতি বিবেচনায় খরুচেই। কারণ, ১৯ ওভার পর্যন্ত কুমিল্লার রান ছিল ৩ উইকেট ১৩১। ওভার প্রতি ইমরুল কায়েস ও তাওহিদ হৃদয়রা ৭ রান করেও তুলতে পারেননি। ওভারের প্রথম তিন বলে দুই ছক্কা হজম…